ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেন্টাগনে ৯/১১-এর স্মরণসভায় দেওয়া বক্তব্যে চার্লি কার্ককে মরণোত্তর ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ পদক দেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, আমার কোনো সন্দেহ নেই যে চার্লির কণ্ঠ এবং তিনি অগণিত মানুষের, বিশেষ করে তরুণদের হৃদয়ে যে সাহস স্থাপন করেছিলেন তা বেঁচে থাকবে। তিনি বলেন, ‘আমরা তাকে খুব মিস করবো।’
ট্রাম্প এরপর ঘোষণা করেন, তিনি চার্লি কার্ককে ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ প্রদান করবেন। এটি যুক্তরাষ্ট্রে একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া সর্বোচ্চ সম্মান।
এদিকে চার্লির মৃত্যুকে ৯/১১-এ নিহতদের সাথে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, ‘চার্লি; আমরা তোমাকে ভালোবাসি।’
চার্লি কার্ককে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ দেওয়ার ঘোষণা ট্রাম্পের