IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৫১

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ৫১

ধূমকেতু নিউজ ডেস্ক : ইসরাইলি বাহিনীর অব্যাহত বর্বরতায় গাজা উপত্যকায় আরো ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক, নারী ও শিশুরাও রয়েছেন। সোমবার দিনভর নির্বিচারে বিমান হামলা ও গোলাবর্ষণে গাজা সিটির বিভিন্ন ভবন মাটির সাথে মিশে গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভোর থেকে শুরু হওয়া হামলায় ৫০ জনেরও বেশি নিহত হন।

নিহতদের মধ্যে সাংবাদিক মোহাম্মদ আল-কুফি, আল-আকসা টিভির সম্প্রচার প্রকৌশলী আয়মান হানিয়ে ও সাংবাদিক ইমান আল-জামিলির নাম উল্লেখ করেছে স্থানীয় গণমাধ্যম।

নাসের মেডিক্যাল কমপ্লেক্স জানিয়েছে, খাদ্য সাহায্যের অপেক্ষায় থাকা অবস্থায় ইসরাইলি গুলিতে দক্ষিণ খান ইউনিসে আরো পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ পর্যন্ত গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৫ জনে, যার মধ্যে ১২৫ শিশু রয়েছে।

অন্যদিকে কাতারের রাজধানী দোহায় জরুরি আরব-ইসলামী সম্মেলনে একজোট হয়ে নিন্দা জানায় মুসলিম দেশগুলো। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ইসরাইলের হামলাকে ‘প্রকাশ্য, কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ আগ্রাসন’ বলে আখ্যা দেন।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও কাতারের আমির শেখ তামিম একত্রে উপস্থিত থেকে মুসলিম বিশ্বের সংহতির বার্তা দেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ‘যেকোনো ভাইয়ের ওপর আঘাত মানেই আমাদের সবার ওপর আঘাত।’

ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি প্রস্তাব দেন, জাতিনসঙ্ঘসহ আন্তর্জাতিক মহলে বার্তা পৌঁছাতে যৌথ আরব-ইসলামী কমিটি গঠনের।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসরাইলকে ‘লোভী ও রক্তপিপাসু মানসিকতার’ বলে অভিহিত করে অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ইসরাইলের আগ্রাসন সব সীমা ছাড়িয়ে গেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, ‘যেকোনো ভাইয়ের ওপর আক্রমণ মানেই আমাদের ওপর আক্রমণ।’

তিনি আরো বলেন, দোহায় সংঘটিত আগ্রাসনের আসল লক্ষ্য হলো মধ্যস্থতার ধারণা এবং সংলাপের মাধ্যমে সমাধানের নীতি।

আরব লিগ মহাসচিব আহমেদ আবুল গেইত ইসরাইলকে ‘দস্যু রাষ্ট্র’ আখ্যা দিয়ে বলেন, ‘অপরাধের প্রতি নীরবতাও একটি অপরাধ।’

ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা কাতারের প্রতি পূর্ণ সংহতি ঘোষণা করে ইসরাইলবিরোধী কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31