IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে টানা পতন দেখছে ভারত

যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে টানা পতন দেখছে ভারত

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে অব্যাহত পতন দেখছে ভারত। ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়ছে দেশটির রপ্তানিতে। এমনটাই জানিয়েছে থিংক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)।

জিটিআরআই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি ১৬.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৬.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা জুলাই মাসের ৮ বিলিয়ন ডলার থেকে বড় পতন। এটি চলতি বছরের সবচেয়ে বড় মাসিক পতন।

জিটিআরআই-এর প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, রপ্তানি কমার হার সরাসরি শুল্ক বৃদ্ধির গতির সঙ্গে সম্পর্কিত। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ আমদানি শুল্ক ৫০ শতাংশে গিয়ে ঠেকায় ভারতের পণ্যের দাম বেড়ে যায়, ফলে মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে টানা তিন মাস পতন দেখলো ভারত, মে ছিল শেষ ইতিবাচক মাস।
জুলাই মাসে রপ্তানি ৩.৬ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৮ বিলিয়ন ডলার, জুনে ছিল ৮.৩ বিলিয়ন।
জুন মাসেও রপ্তানিতে ৫.৭ শতাংশ পতন দেখা গিয়েছিল।

মে ২০২৫ ছিল শেষ মাস, যখন যুক্তরাষ্ট্রে রপ্তানি ৪.৮ শতাংশ বেড়ে ৮.৮ বিলিয়ন ডলারে পৌঁছায়।

তার আগের মাস, এপ্রিল ২০২৫-এ রপ্তানি ছিল ৮.৪ বিলিয়ন ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই উচ্চ শুল্কনীতি ভারতের বস্ত্র, ওষুধ, গয়না, গাড়ির যন্ত্রাংশ ও কৃষিপণ্য—এসব খাতে ব্যাপক প্রভাব ফেলছে। একদিকে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের চাহিদা কমছে, অন্যদিকে ভারতের রপ্তানিকারকরা মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন।

বর্তমানে আমেরিকার বাজারে ভারতের অবস্থান রক্ষা করা এবং বিকল্প বাজার খোঁজা নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা বেড়ে গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31