IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ব্যাংককে ব্যস্ত রাস্তায় ভয়াবহ ভূমিধস

ব্যাংককে ব্যস্ত রাস্তায় ভয়াবহ ভূমিধস

ধূমকেতু নিউজ ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ব্যস্ত এলাকা সামসেন রোডে আকস্মিকভাবে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে রাস্তার একাংশ ধসে পড়ে তৈরি হয় প্রায় ৫০ মিটার গভীর একটি বিশাল গর্ত। ধসের ফলে ভাজিরা হাসপাতাল সংলগ্ন এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ঘটনাটি ঘটে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৩ মিনিটে, ভাজিরা হাসপাতাল রেলস্টেশনের উপরের অংশে। প্রাথমিক তথ্যে জানা গেছে, গর্তটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৩০ মিটার করে এবং এটি নির্মাণাধীন টানেলের ওপরেই অবস্থিত ছিল।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভাজিরা ও সাংহি মোড়ের মধ্যবর্তী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভাজিরা হাসপাতালের বহির্বিভাগীয় চিকিৎসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয় এবং হাসপাতাল ভবনের আশপাশে থাকা প্রায় ৩ হাজার ৫০০ রোগী ও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, এই টানেল ও সড়ক মেরামতে কমপক্ষে এক বছর সময় লাগবে। বিষয়টি আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে জরুরি ভিত্তিতে আলোচনা হবে।

তিনি আরও জানান, ম্যাস র‍্যাপিড ট্রান্সিট অথরিটির নেতৃত্বে বৃহৎ একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বিশেষভাবে উদ্বেগজনক হলো, ধসের কারণে সামসেন পুলিশ স্টেশনের ভবনের কয়েকটি পাইল ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট বলেন, ভূমিধসটি ঘটেছে রেলস্টেশন ও টানেলের সংযোগস্থলে। মাটি ধসে টানেলে প্রবেশ করে, আশপাশের কাঠামোগুলো ধসে পড়ে এবং একটি বিশাল পানির পাইপও ফেটে যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31