IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতীয় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান

ভারতীয় উড়োজাহাজ চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়ালো পাকিস্তান

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীয় উড়োজাহাজের ওপর আরোপিত আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ালো পাকিস্তান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশটির এয়ারপোর্টস অথরিটি (পিএএ) বিষয়টি নিশ্চিত করেছে। নতুন নোটিস অনুযায়ী, নিষেধাজ্ঞা ২৪ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

আগের মেয়াদ শেষ হওয়ার মাত্র চার দিন আগে নতুন নিষেধাজ্ঞাটি জারি হলো।

গত এপ্রিলের শেষ দিকে জম্মু-কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনায় দুই দেশের উত্তেজনা চরমে ওঠে। এরপর থেকেই ভারত ও পাকিস্তান পরস্পরের আকাশসীমা নিজেদের এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দিয়েছে। পাকিস্তান সর্বশেষ অক্টোবরের মাঝামাঝি এ নিষেধাজ্ঞা বাড়িয়ে ২৪ নভেম্বর পর্যন্ত করেছিল।

নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বুধবার (১৯ নভেম্বর) পাকিস্তান সময় দুপুর ২টা ৫০ মিনিট থেকে, যা বহাল থাকবে ২৪ ডিসেম্বর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত।

এ নিষেধাজ্ঞা ভারতীয় রেজিস্ট্রেশনের সব ধরনের উড়োজাহাজের ওপর প্রযোজ্য হবে। একইসঙ্গে ভারতীয় এয়ারলাইন্স বা অপারেটরদের মালিকানাধীন, পরিচালিত বা লিজ নেওয়া যে কোনো উড়োজাহাজ, হোক তা বেসামরিক কিংবা সামরিক, সবই এর আওতায় পড়বে। আকাশসীমা বন্ধ থাকবে ভূপৃষ্ঠ থেকে ‘অনির্দিষ্ট’ উচ্চতা পর্যন্ত।

পাকিস্তানের আকাশসীমা করাচি (ওপিকেআর) ও লাহোর (ওপিএলআর)- এই দুটি ফ্লাইট তথ্য অঞ্চলে (এফআইআর) ভাগ করা। নতুন এই নিষেধাজ্ঞা দুটিতেই প্রযোজ্য বলে জানিয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)।

এদিকে, পাকিস্তানি আকাশসীমা ব্যবহার করতে না পেরে ভারতীয় এয়ারলাইন্সগুলো বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে। বিকল্প দীর্ঘ রুট ব্যবহারে জ্বালানি ব্যয় ও যাত্রাসময় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এমন অবস্থায় ভারত সরকারকে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং প্রদেশের সংবেদনশীল সামরিক আকাশসীমা ব্যবহার করার অনুমতি চেয়ে চীনা কর্তৃপক্ষের কাছে আবেদনের অনুরোধ জানিয়েছে এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, টাটা গ্রুপ ও সিঙ্গাপুর এয়ারলাইন্স মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার জ্বালানি ব্যয় কিছু রুটে ২৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। কিছু দীর্ঘ রুটে যাত্রাসময়ও বেড়েছে তিন ঘণ্টা পর্যন্ত। পাকিস্তানি আকাশসীমা বন্ধ থাকায় সংস্থাটির বার্ষিক প্রাক-কর মুনাফায় ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ৪৫৫ মিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের ৪৩৯ মিলিয়ন ডলারের ক্ষতির চেয়েও বেশি।

ইন্ডিগোসহ অন্যান্য ভারতীয় এয়ারলাইন্সও একইভাবে দীর্ঘ রুটে উড়তে বাধ্য হওয়ায় বাড়তি খরচের মুখে পড়ছে।

অন্যদিকে, পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে, ভারতীয় রেজিস্ট্রেশনের উড়োজাহাজ নিষিদ্ধ করার দুই মাসের কিছু বেশি সময় পরেই চলতি আগস্টে তাদের আয় ঘাটতি দাঁড়িয়েছে ৪ দশমিক ১ বিলিয়ন বা ৪১০ কোটি বিলিয়ন রুপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31