IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> আঞ্চলিক নির্বাচনে জোটের পরাজয়, চাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আঞ্চলিক নির্বাচনে জোটের পরাজয়, চাপে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : তিন বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন আনোয়ার ইব্রাহিম। এমন সময়েই দেশটির একটি আঞ্চলিক নির্বাচনে তার সমর্থিত মিত্রদের পরাজয়কে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জন্য একটি বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

সাবাহ রাজ্যে হওয়া এ নির্বাচনে ২০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান জোট জয় পেয়েছে মাত্র একটিতে, যেখানে এর আগের মেয়াদে বোর্নিও দ্বীপের এই রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনে তারা জয় পেয়েছিল ৭টি আসনে। সেদিক দিয়ে এবারের ফলাফল তাদের জন্য বিপর্যয়কর।

ইউনভিার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক লি কুওক তিয়াং বলেন, সাবাহ-র নির্বাচনের ফলাফল এটাই দেখিয়ে দিলো যে আনোয়ারের জোট বাজেভাবে হেরে গেছে।

দক্ষিপূর্ব এশিয়ার এই দেশটিতে ২০১৮ সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে, শনিবারের সাবাহ রাজ্যের এই নির্বাচন ও এ ধরনের আসন্ন আরও বেশ কয়েকটি আঞ্চলিক নির্বাচনকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি মালয়েশিয়ানদের সমর্থন যাচাইয়ের পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে।

সাবাহ-তে পাকাতান হারাপানের পরাজয় হলেও রাজ্যের নিয়ন্ত্রণ রয়েছে গাবুঙ্গান রাকায়াকত সাবাহ-র হাতেই, যারা এই রাজ্যের দলগুলোরই একটি জোট এবং আনোয়ার ইবক্রাহিমের পাকাতান হারাপান ব্লকের মিত্র। সাবাহ-র স্বায়ত্তশাসন নিয়ে অনেকদিন ধরেই রাজ্যের মানুষের মধ্যে আন্দোলন দানা বাঁধছে। এ কারণে এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের জোটের সঙ্গে ঘনিষ্ঠ থাকায় গাবুঙ্গান রাকায়াকত সাবাহ-র প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের অনেকেই।

এদিকে, পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় দলটির নেতা হাজিজি নুরকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যের ভোটারদের স্পষ্ট এই বার্তাকে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ সমর্থন করে এবং এর প্রতি সম্মান জানায়।

তিনি আরও বলেন, তারা (জনগণ) প্রায় সব দলের কাছ থেকেই অবহেলা এবং অপশাসন পাওয়ার পর এখন সত্যিকারের পরিবর্তন চাচ্ছে।

তবে প্রধানমন্ত্রী সাবাহ-তে তার জোট মিত্রদের পরাজয়ের ব্যাপারে মুখ খোলেননি। তার কার্যালয়ও এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে রয়টার্স উল্লেখ করেছে।

রাজনৈতিক বিশ্লেষক লি কুওক তিয়াং বলেন, রাজ্যের স্বায়ত্তশাসনের দাবি নিয়ে ও স্থানীয় দলগুলোর ওপর আস্থা রাখা সাবাহ-র ভোটাররা মূলত প্রাধান্য দিয়েছেন পর্যাপ্ত পানি ও বিদ্যুতের প্রাপ্যতা, এবং সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে। প্রধানমন্ত্রীর স্থানীয়দের মনস্তত্ত্ব বুঝতে হবে এবং রাজ্যের জনগণের প্রতি কেন্দ্রীয় সরকারের দেওয়া পূর্বের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কতটুকু অগ্রগতি সাধিত হয়েছে তা মূল্যায়ন করতে হবে।

রাজ্যটির সঙ্গে ৫০ বছর আগে করা একটি প্রতিশ্রতি রক্ষায় কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়েছে- গত মাসে এ অভিযোগ এনে আনোয়ার ইব্রাহিমের মন্ত্রিসভা থেকে সাবাহ-র একজন মন্ত্রী পদত্যাগ করেন। ওই চুক্তি অনুযায়ী, এই রাজ্য থেকে প্রাপ্ত রাজস্বের ৪০ শতাংশ বরাদ্দ থাকার কথা ছিল সাবাহ-র জন্য।

তবে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজ্যটির দাবি সংক্রান্ত সমস্যার সমাধান করে তাদের সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31