IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> লাতিন আমেরিকার নৌযানে মার্কিন হামলা, নিহত আরও ৮

লাতিন আমেরিকার নৌযানে মার্কিন হামলা, নিহত আরও ৮

ধূমকেতু নিউজ ডেস্ক : সন্দেহভাজন মাদকবাহী নৌকায় মার্কিন সামরিক বাহিনীর পরিচালিত একাধিক নতুন হামলায় আরও আটজন নিহত হয়েছে। এর ফলে ওয়াশিংটনের বিতর্কিত মাদকবিরোধী অভিযানে নিহতের মোট সংখ্যা অন্তত ১১৫ জনে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় পরিচালিত এই অভিযানগুলো নিয়ে সমালোচনা করছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো।

স্থানীয় সময় বুধবার (৩১ ডিসেম্বর) মধ্য ও দক্ষিণ আমেরিকায় মার্কিন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার পৃথক দুটি অভিযানে তারা পাঁচটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরমধ্যে আন্তর্জাতিক জলসীমায় তিনটি নৌযানের একটি বহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রথম নৌযানটিতে থাকা তিন জন আরোহী নিহত হয়। বাকি নৌযানগুলোতে থাকা ব্যক্তিরা সাগরে ঝাঁপ দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করে। এ সময় নৌকাগুলোকে ডুবিয়ে দেওয়া হয়।

বুধবার অপর একটি হামলায় আরও দুটি নৌযান ধ্বংস করা হয়। এ হামলায় আরও পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৩০টিরও বেশি এ ধরনের প্রাণঘাতী হামলা চালিয়েছে সাউথকম। তবে এসব নৌযান যে প্রকৃতপক্ষে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করেনি পেন্টাগন।

জাতিসংঘের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইনবিদরা এই অভিযানগুলোকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, বেসামরিক বা সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়াই এভাবে সরাসরি প্রাণঘাতী হামলা চালানো আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইনের চরম লঙ্ঘন। বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক বা সরাসরি হুমকি না হওয়া সত্ত্বেও তাদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বহুগুণ বাড়িয়েছেন। মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেল চালানোর অভিযোগ তুলে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। তবে মাদুরো এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, ওয়াশিংটন মূলত ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের দখল নিতে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের চক্রান্ত করছে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ল্যাটিন আমেরিকার বেশ কিছু ড্রাগ কার্টেলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে। যাকে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার আইনি ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

সূত্র : এফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31