IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প

জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প

ধূমকেতু নিউজ ডেস্ক : জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে ৭.৩ মাত্রার ওই ভূমিকম্পটি আঘাত হানে।

আবারও ভূমিকম্প (আফটার শক) হতে পারে এ আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বের হয়ে তীব্র শীতের মধ্যেও খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।খবর এনএইচকের।

এ পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে, সুনামির সতর্কতা জারি করা হয়নি।

ভূমিকম্পে ফুকুশিমার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হলে সাড়ে ৯ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।

জাপানে গত ১০ বছরের মধ্যে এটি সবচেয়ে বড় ভূমিকম্প। শনিবার রাত ১১টা ৭ মিনিটের দিকে দেশটির ফুকুশিমা ও মিয়াগি প্রিফেচার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে।

ঘরবাড়ি থেকে আতঙ্কে মানুষজন রাস্তায় নেমে আসে। এ সময় বিভিন্নস্থানে দেয়াল চাপা পড়ে এবং ঘর ভেঙে ১৪ জন আহত হন।এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পে ফুকুশিমায় তাদের পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষতি হয়নি।

জাপানে ২০১১ সালের ১১ মার্চ ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামির আঘাতে ফুকুশিমা বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষতি হয়। এই ঘটনার পর বিদুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয় এবং পারমাণবিক দুর্ঘটনার সৃষ্টি হয়, দুর্ঘটনার ফলে চুল্লীগুলি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে স্থায়ীভাবে সেগুলি থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব ছিল না।

চুল্লীর শীতলিকরণ ব্যবস্থা নিষ্ক্রিয় হয়ে পরে, ফলে তেজস্ক্রিয়তা তীব্রতার সঙ্গে ছড়িয়ে পড়ে বিদ্যুৎ কেন্দ্রের চারপাশের ৩০ কিলোমিটার এলাকায়।

২০১১ সালের ২০ এপ্রিল কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের চারিদিকে ২০ কিমি দূরত্ব পর্যন্ত মানুষের চলাচল নিষিদ্ধ এলাকা হিসাবে ঘোষণা করে, শুধুমাত্র সরকারি তত্ত্বাবধানের আওতায় বিদ্যুৎ কেন্দ্রের লোকজন প্রবেশ করতে পারে।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রেস্থলে এর মাত্রা প্রথমে ছিল ৭.১, পরে তা ৭.৩ মাত্রায় ছড়িয়ে পড়ে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31