IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> মোদির সমাবেশে ফাটাকেষ্ট

মোদির সমাবেশে ফাটাকেষ্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতার বিখ্যাত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জমায়েতে আজ ভাষণ দেবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহে রাজ্যসভার ভোটের তারিখ নির্ধারণের পর পশ্চিমবঙ্গে এটিই তার প্রথম সমাবেশ।

এদিকে টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সবার নজর এখন ফাটাকেষ্ট খ্যাত এই অভিনেতার দিকে।

এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মহাসচিব কৈলাশ বিজয়ভার্জিয়া।

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন কিনা; তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই শনিবার বেলগাছিয়ায় তাদের মধ্যে এই বৈঠক হয়েছে।

মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন মিঠুন চক্রবর্তী। দুই বছর দায়িত্বপালন শেষে তিনি পদত্যাগ করেন।

গত ১৬ ফেব্রুয়ারি মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাংলোতে গিয়ে তার সঙ্গে দেখা করেন আরএসএস প্রধান মোহন ভগবত। এরপরেই তার আনগত্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে নানা বক্তব্য ছড়িয়ে পড়েছে।

বিজেপির সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেসব জনপ্রিয় ব্যক্তিদের দাঁড় করিয়ে দেওয়া হবে, তাদের মধ্যে একজন হবেন মিঠুন।

দলটির ভাইস-প্রেসিডেন্ট জয় প্রকাশ মজুমদার বলেন, পশ্চিমবঙ্গে ও তার বাইরে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা মমতার অধীনে বাংলার পিছিয়ে পড়া নিয়ে উদ্বিগ্ন। মিঠুন চক্রবর্তীও তাদের একজন।

রাজ্যটিতে ৭০ বছর বয়সী এই অভিনেতার বহু ভক্ত ও অনুরাগী রয়েছেন।

২০০৬ সালে এমএলএ ফাটাকেষ্ট সিনেমাটি মুক্তি পাওয়ার পর তার জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। বিশেষ করে ‘মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে’ সংলাপটি মানুষের মুখে মুখে উচ্চারিত হতে দেখা গেছে।

সাম্প্রতিক তার রাজনৈতিক তৎপরতা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। মিঠুন কী করবেন, সে ব্যাপারে তার পক্ষ থেকে শনিবার দুপুর পর্যন্ত কিছু জানা যায়নি। মিঠুন ‘হ্যাঁ’ যেমন বলেননি। ‘না’-ও বলেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31