IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> অক্সফোর্ডের টিকা নিরাপদ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অক্সফোর্ডের টিকা নিরাপদ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ধূমকেতু নিউজ ডেস্ক : অস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকা দেওয়া স্থগিত না রাখতে আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এমন এক সময় এই আহ্বান এসেছে, যখন এ টিকা দেওয়া স্থগিত রেখেছে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি বড় সদস্য দেশ।

সংস্থাটি জানায়, করোনার টিকার সঙ্গে রক্তজমাট বাঁধার কোনো সম্পর্ক আছে বলে প্রমাণ পাওয়া যায়নি। বিবিসি ও বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা নিরাপত্তা বিশেষজ্ঞরা আলোচনায় বসেছে। ইউরোপীয় ঔষধ সংস্থারও একইদিন বসার কথা রয়েছে। বৃস্পতিবার এই টিকা নিয়ে তাদের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার পর ইউরোপে রক্ত জমাট ‍বাঁধার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ইউরোপে অন্যান্য সময় রক্ত জমাট বাঁধার যত ঘটনা ঘটে টিকা গ্রহণের পরও সেই সংখ্যা তেমনই আছে, বাড়েনি।

অ্যাস্ট্রাজেনাকা কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত ইইউভুক্ত দেশ এবং যুক্তরাজ্য মিলিয়ে প্রায় এক কোটি ৭০ লাখ লোক তাদের টিকা নিয়েছেন। সেখানে গত সপ্তাহে রক্ত জমাট বাঁধার ঘটনা ৪০টিরও কম।

করোনায় ইতিমধ্যে বিশ্বের ২৬ লাখ ৭০ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন ১২ কোটির বেশি মানুষ। করোনা মহামারির অবসানে টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন বিশেষজ্ঞরা।

তবে বিভিন্ন দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার স্থগিতের পদক্ষেপ বৈশ্বিক টিকাদানের উদ্যোগের জন্য একটা বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো টিকা নেওয়ার পরে কিছু লোকের শরীরে দৈবাৎ অসুস্থতা দেখা দিতে পারে। এটা কেবলই দৈবক্রমে।

কিন্তু ব্যাপক সংখ্যক অসুস্থতার সঙ্গে এই টিকার ডোজ নেওয়ার কোনো সম্পর্ক নেই। লাখ লাখ টিকা দেওয়া হয়েছে—এমন অন্যান্য অধিকাংশ দেশের ক্ষেত্রেই এ রকম কোনো ঝুঁকি দেখা যায়নি।

অস্ট্রাজেনেকা টিকার ক্ষেত্রে নিরাপত্তাভীতি একটি বড় বাধা। যে কারণে এই টিকার চাহিদাও কম।

রোগীভিত্তিক পরীক্ষায় অন্যান্য টিকার চেয়ে ব্রিটিশ-সুইডিস কোম্পানির টিকাটির সার্বিক কার্যকারিতার মাত্রা বেশি না।

কিন্তু উপাত্ত বলছে, অক্সফোর্ড-অস্ট্রাজেনেকার করোনার টিকা নিরাপদ ও কার্যকর। বিশেষ করে মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে এটি ভালো। বিশ্বের অনেক দেশে এটিই একমাত্র টিকা হিসেবে সহজলভ্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31