IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তাডলারের বিপরীতে টাকার মূল্য বাড়লোকুষ্টিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধারনা ফেরার দেশে চলে গেলেন সিরাজগঞ্জ জেলা স্কাউট ব্যক্তিত্ব- আব্দুল মজিদ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রাজিলের তিন বাহিনীর প্রধানের পদত্যাগ

ব্রাজিলের তিন বাহিনীর প্রধানের পদত্যাগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাজিলের সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান পদত্যাগ করেছেন। তারা এমন একসময় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন, যখন নিজের নেতৃত্ব টিকিয়ে রাখতে এক ধরনের হাবুডুবু খেতে হচ্ছে দেশটির প্রেসিডেন্ট জইর বলসোনারোকে।

সামরিক বাহিনীর ওপর বলসোনারো অযাচিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন বলে পদত্যাগী তিন প্রতিরক্ষা প্রধানের অভিযোগ। বিবিসি ও গার্ডিয়ান এমন খবর দিয়েছে।

এর আগে ব্রাজিলের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করতে বাধ্য হন দেশটির প্রেসিডেন্ট। করোনাভাইরাস মোকাবিলায় ব্যর্থতার দরুণ ইতোমধ্যে তার জনপ্রিয়তা তলানিতে গিয়ে নেমেছে।

বছর দুয়েক আগে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা। বিশ্বজুড়ে করোনা মহামারী ছড়িয়ে পড়লেও তিনি কোয়ারেন্টিনের বিরোধিতা করেন। তার যুক্তি হচ্ছে— কোভিড-১৯ রোগে যে পরিমাণ ক্ষতি হচ্ছে, কোয়ারেন্টিনে তার চেয়ে বেশি খেসারত দিতে হচ্ছে।

কাজেই পরিস্থিতির চরম অবনতি হলেও ব্রাজিলের নাগরিকদের ‘ঘ্যানর ঘ্যানর’ করতে বারণ করেছেন এই উগ্র-ডানপন্থি প্রেসিডেন্ট।

মহামারিতে দক্ষিণ আমেরিকার দেশটিতে তিন লাখ ১৪ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৫ লাখের বেশি।

প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্যের দরুণ ব্রাজিলে তিন বাহিনীর প্রধানদের পদত্যাগের ঘটনা এটিই প্রথম। মঙ্গলবার সেনাপ্রধান জেনারেল লিল পুজোল, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল ইলকুইস বারবোসা ও বিমানবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল অ্যান্তনিও কালোস বেরমুডেজ নিজেদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন।

বিবিসির দক্ষিণ আমেরিকার প্রতিনিধি উইল গ্রান্ট বলেন, ২০১৯ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছেন বলসোনারো।

এর আগে করোনার টিকা নিয়ে সন্দেহ পোষণের কথা জানিয়েছেন তিনি। এমনকি করোনা চিকিৎসায় এমন ওষুধের পক্ষে তিনি সাফাই গেয়েছেন, যার কার্যকারিতা প্রমাণিত না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031