IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রয়টার্স, এনবিসি।

মেট্রো সিটি অগ্নিনির্বাপন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর চারজনের লাশ উদ্ধার করেছে তারা। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা আহত দুইজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’

পুলিশের দেওয়া তথ্যমতে, যে ভবনে হামলা হয়েছে সেটি মূলত ছোট একটি বাণিজ্যিক ভবন হিসেবে পরিচিত। উপর থেকে নেওয়া ছবিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানায়নি তারা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই ঘটনাকে ‘ভয়ঙ্কর এবং হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। হামলার পর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভয়ঙ্কর হামলায় নিহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা ও ভালোবাসা থাকবে।

এদিকে বন্দুক হামলা ও এর পরবর্তী বিভিন্ন ঘটনাবলী পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ক্যাটি পোরটার্স। এক বিবৃতিতে তিনি বলেন, ‘অরেঞ্জ শহরে বন্দুক হামলা ও হতাহতের ঘটনায় আমি খুবই ব্যথিত। হামলায় হতাহতদের আমরা স্মরণ রাখবো এবং তাদের স্বজনদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে।’ তিনি আরও বলেন, ‘আমি ও আমার টিম বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31