IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> পরিচয় মিলেছে মার্কিন ক্যাপিটলে হামলাকারীর

পরিচয় মিলেছে মার্কিন ক্যাপিটলে হামলাকারীর


ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টার সময় এক দুর্বৃত্তের হামলায় প্রাণ হারিয়েছেন ক্যাপিটল পুলিশের এক কর্মকর্তা, আহত হয়েছেন আরও একজন। নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে হামলাকারীও। সিএনএন।

ক্যাপিটলে হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম নোহা গ্রিন (২৫)। তিনি ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা ছিলেন। তার সঙ্গে কংগ্রেসে পার্টির কারও যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাতেও তিনি ছিলেন না। এদিকে হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিচয় পাওয়া গেছে। উইলিয়াম ব্যালি নামের ওই কর্মকর্তা ১৮ বছর ধরে ক্যাপিটল পুলিশে কর্মরত ছিলেন।

মার্কিন প্রাশসন এটিকে সন্ত্রাসী হামলা বলতে নারাজ। তবে দেশটির গোয়েন্দা বাহিনীর ওপর ক্ষোভ থেকেই ওই ব্যক্তি ক্যাপিটল ভবনে হামলার চেষ্টা করেন বলে জানা যাচ্ছে। শুক্রবার হামলার আগে তিনি চাকরি হারানো, চিকিৎসা করাতে না পারার মতো ঘটনা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নোহা গ্রিনকে ‘নেশন অব ইসলাম’ নামের একটি দলের সদস্য হিসেবে দেখা গেছে।

গ্রিন বিশ্বাস করতেন, মার্কিন প্রশাসন তার ‘মাইন্ড কন্ট্রোল’ করছে। এছাড়া, হামলার মাত্র ঘণ্টা দুয়েক আগে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ‘স্টোরি’ শেয়ার করেন তিনি, যেখানে মার্কিন ধর্মীয় নেতা লুইস ফাররাখানকে বক্তব্য দিতে দেখা যায়। গ্রিনের শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশন ছিল, মার্কিন সরকার কৃষ্ণাঙ্গদের এক নম্বর শত্রু।

কিছুদিন আগে ইনস্টাগ্রামের আরেক পোস্টে এ যুবক লিখেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং এফবিআইয়ের মাধ্যমে ভয়ংকর দুর্ভোগের পরে ফাররাখান তাকে রক্ষা করেছেন। ওই পোস্টের এক কমেন্টে গ্রিন জানান, বাড়িতে একাধিকবার অনুপ্রবেশ, খাবারে বিষক্রিয়া, হামলা, হাসপাতালে অননুমোদিত অস্ত্রোপচার এবং চিন্তাশক্তি প্রভাবিত (মাইন্ড কন্ট্রোল) করার শিকার হয়েছেন তিনি।

জানা যায়, ২৫ বছর বয়সী নোয়াহ গ্রিন ২০১৯ সালে ভার্জিনিয়ার ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছেন। তিনি পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারলিয়ায় জন্মগ্রহণ করেন। ভার্জিনিয়ার ড্রাইভিং লাইসেন্সও ছিল তার।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে গ্রিন জনিয়েছিলেন, তিনি ‘অজ্ঞাতসারে’ মাদক নিচ্ছিলেন এবং এর জন্য পার্শ্বপ্রতিক্রিয়াও হচ্ছিল। গ্রিনের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুক্রবার বিকেল থেকে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

গত মাসে ফেসবুকের আরেক পোস্ট থেকে জানা যায়, এ যুবক ফাররাখানকে ‘যিশু’ বলে মানতেন। তার কথায়, ‘ফাররাখান আমার জাগরণ ও কাজকর্মের সহায়ক’। লুইস ফাররাখান ‘ন্যাশন অব ইসলাম’ নামে একটি বিতর্কিত ধর্মীয় গোষ্ঠীর নেতা। গোষ্ঠীটি নিজেদের ইসলাম ধর্মের একটি শাখা দাবি করলেও তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে মূলধারার ইসলামের ব্যাপক পার্থক্য রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31