IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> প্রিন্স হামজাহ বিন হুসেইন গৃহবন্দি

প্রিন্স হামজাহ বিন হুসেইন গৃহবন্দি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজতন্ত্রের সমালোচকদের দমনের অংশ হিসেবে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করেছেন জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হুসেইন। আজ রোববার বিবিসি তাদের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আইনজীবীর মাধ্যমে বিবিসিকে পাঠানো এক ভিডিও ফুটেজে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ’র সৎ ভাই প্রিন্স হামজাহ বিন হুসেইন দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানি করার অভিযোগ তুলেছেন।

রাজতন্ত্রের বিরুদ্ধে কথিত এক অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির শীর্ষস্থানীয় বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করার পর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে ওই ভিডিওটি পাঠান প্রিন্স হামজাহ।

প্রিন্স হামজাহকে গৃহবন্দি করে রাখার বিষয়টি এর আগে অস্বীকার করেছিল দেশটির সামরিক বাহিনী। তবে বাহিনী জানিয়েছে, দেশের ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা’ নষ্ট করার কাজে ব্যবহার করা হতে পারে এমন পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে হামজাহকে।

সম্প্রতি প্রিন্স হামজাহ দেশের আদিবাসী গোষ্ঠীগুলোর নেতাদের সঙ্গে দেখা করার পর তাকে গৃহবন্দি করে রাখার পদক্ষেপ নেয়া হয় বলে ধারণা করা হচ্ছে। বলা হচ্ছে, আদিবাসী নেতাদের কাছ থেকে প্রিন্স কিছুটা সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন।

অবশ্য প্রিন্স হামজাহ বিন হুসেইন কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করেছেন। তার দাবি, অভ্যুত্থানের যে ষড়যন্ত্র হয়েছে তিনি কোনো ভাবেই এর অংশ ছিলেন না।

হামজাহ প্রয়াত বাদশাহ হুসেইন ও তার স্ত্রী রানি নুরের বড় ছেলে। তিনি যুক্তরাজ্যের হ্যারো স্কুল ও রয়্যাল মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করা হামজাহ এর আগে জর্ডানের সশস্ত্র বাহিনীতেও কর্মরত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31