IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> অক্সফোর্ড টিকার ট্রায়াল স্থগিত ব্রিটেনের শিশুদের ওপর

অক্সফোর্ড টিকার ট্রায়াল স্থগিত ব্রিটেনের শিশুদের ওপর

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে তারা করোনাভাইরাসের যে ভ্যাকসিন উৎপাদন করেছে, শিশু ও কিশোরদের ওপর সেটির ট্রায়াল স্থগিত করা হয়েছে। এই ভ্যাকসিন নিয়ে প্রাপ্তবয়স্কদের রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এ বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করছে তারা। রয়টার্স।

ট্রায়াল স্থগিতের ঘটনা ভ্যাকসিনটির প্রতি সর্বশেষ নেতিবাচক পদক্ষেপ। মহামারির প্রথম দিকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বেশ প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু বিভিন্ন দেশে এর প্রয়োগ শুরু হওয়ার পর ইউরোপের বেশ কিছু দেশ থেকে খবর আসতে থাকে, ভ্যাকসিনটি নিয়ে কিছু মানুষের রক্ত জমাট বেঁধে যাচ্ছে এমনকি কয়েকজন মারাও গেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের ওপর ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই। তারা যুক্তরাজ্যের ওষুধ পর্যবেক্ষক সংস্থার পরামর্শের জন্য অপেক্ষা করছে।

গত ফেব্রুয়ারিয়তে অক্সফোর্ড জানায়, গবেষণার অংশ হিসেবে তারা যুক্তরাজ্য থেকে ৬ থেকে ১৭ বছর বয়সী তিনশ স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনের ট্রায়াল পরিচালনার পরিকল্পনা করছে। অ্যাস্ট্রাজেনেকার শট নিয়ে রক্ত জমাট বাঁধার প্রতিবেদন বর্তমানে যাচাই করে দেখছে ইউরোপীয় ওষুধ সংস্থা (ইএমএ)। এই রোগটির নাম সেরেব্রাল ভিনাস সাইনাস থ্রম্বোসিস (সিভিএসটি) এবং যাচাই শেষে মতামত বুধ বা বৃহস্পতিবার জানাতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইএমএ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সঙ্গে রক্ত জমাট বাঁধার পরিষ্কার সংযোগ রয়েছে। তবে রক্ত জমাট বাঁধার প্রকৃত কারণ কী তা এখনও অজানা।

অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সম্পর্কিত তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দেখছে। মঙ্গলবার সংস্থাটি জানায়, তারা প্রত্যাশা করে যে ভ্যাকসিনটির উপকারিতা সম্পর্কে তাদের যে ধারণা তা পরিবর্তন হওয়ার মতো কিছু ঘটবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31