IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ‘মমতার ব্যর্থতার কারণেই মুসলিমরা বলির পাঁঠা’

‘মমতার ব্যর্থতার কারণেই মুসলিমরা বলির পাঁঠা’

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যে সমস্ত রাজনৈতিক দলই তুষ্টিকরণের রাজনীতি করছে। প্রথমে কংগ্রেস করেছে, তারপর বামেরা করেছে সবশেষে তৃণমূল কংগ্রেস করছে। এভাবেই এবারে তো দাগলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। একইসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণেই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে। একইসঙ্গে ওয়েইসি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করতেও ছাড়েননি।

ওয়েইসি বলেন, বাংলায় সাম্প্রদায়িকতাবাদে অন্তর্দৃষ্টি দিতে গিয়ে ব্যর্থতার দায় সংখ্যালঘু মুসলিমদের ঘাড়ে চাপিয়ে তাদের বলির পাঁঠা করেছেন। রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ওয়েইসি সুর চড়িয়ে বলেন, বাংলায় তৃণমূলের শাসনেই সবথেকে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলায় মুসলিমদের সংখ্যা ২৭ শতাংশ। কিন্ত চাকরি করছেন মাত্র ৬ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মধ্যে মাত্র ১১ শতাংশ মুসলিম। বাংলায় গ্রামে থাকা মুসলিমদের ৮০ শতাংশের মাসে আয় ৫ হাজার টাকার নীচে। স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকা ছয়টি জেলায় মুসলিম জনসংখ্যা ২৫ শতাংশের বেশি।

জেলে থাকাদের মধ্যে ৩৭ শতাংশ মুসলিম। রাজ্যের সংখ্যালঘু প্রধান মালদহ এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা আর্সেনিক যুক্ত জল খেতে বাধ্য হন। ওয়েইসি বলেন, বাংলার মাটিতে বিগত বামেদের আমলেও বঞ্চিত ছিলেন মুসলমানেরা। যা কুন্ডু এবং সাচার কমিটি তুলে ধরেছিল।

বামেদের আমলে ভূমি সংস্কারের সুবিধাও মুসলিমদের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ তোলেন তিনি। বাংলায় তিন চতুর্থাংশই ভূমিহীন মুসলিমরাই। বামেদের পর তৃণমূলের প্রতিও বাংলার মুসলিমরা অনুগত থাকা সত্বেও তাদের ভাগ্যে স্রেফ অপমান জুটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আসাদুদ্দিন ওয়েইসি এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দুধেল গাই বলেছিলেন। এখন ভোটের সময় তিনি মুসলিমদের বলছেন ভোট যেন ভাগ না হয়। যদি তোষনই না হয়ে থাকে তাহলে কেন এখন ভোট ভিক্ষা করছেন তিনি? প্রশ্ন তুলে দিলেন আসাদুদ্দিন ওয়েইসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31