IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> লিড নিউজ >> স্কুল চলাকালে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু

স্কুল চলাকালে অগ্নিকাণ্ডে ২০ শিশুর মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : স্কুল চলাকালীন শ্রেণিকক্ষেই ২০ কোমলমতি শিশুর আগুনে পুড়ে মরার মর্মান্তিক ঘটনা ঘটেছে। স্কুলের বেশিরভাগ শ্রেণিকক্ষ খড়ের তৈরি হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মুহূর্তেই।

দাউদাউ করে জ্বলে পুড়ে ছাড়খার হয় কক্ষটি। সঙ্গে ভেতরে থাকা নার্সারি শ্রেণির অন্তত ২০ শিক্ষার্থী পুড়ে ছাই হয়।

অবর্ণণীয় এই বিভৎস ঘটনাটি ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে।

মঙ্গলবার দেশটির রাজধানী নিয়ামির পেইজ বাস এলাকার পার্শ্ববর্তী এক গরিব এলাকায় স্থানীয় সময় বিকেল ৪টায় অগ্নিকাণ্ডটি ঘটে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে সে বিষয়ে স্পষ্ট কিছুই জানাতে পারেননি নাইজার ফায়ার সার্ভিসের প্রধান কোলোনেল বোকো বউবাকার।

রয়টার্সকে তিনি বলেছেন, আগুনের সূত্রপাত বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে বেশির ভাগই ৩ থেকে ৪ বছর বয়সী শিশু।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মউনকালিয়ি হালিদো নামের আরেক অগ্নিনির্বাপককর্মী বলেন, ‘স্কুলের প্রধান ফটকে আগুন ধরে প্রথমে। কিন্তু স্কুলে জরুরি বহির্গমন ফটক না থাকায় অনেক শিক্ষার্থী আটকা পড়ে। তারা বাধ্য হয়ে স্কুলের দেয়াল টপকে প্রাণে বাঁচে। কিন্তু নার্সারির খুদে শিক্ষার্থীরা আর ওয়াল টপকাতে পারেনি। তারা আগুনে পুড়ে যায়।’

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে নাইজার ফায়ার সার্ভিস কমান্ডার সিদি মোহাম্মদ বলেন, ‘খড়ের তৈরি ২১টি শ্রেণিকক্ষে আগুন ধরে যায়। এতে প্রায় ২০ শিশু আটকা পড়ে মারা যায়। উদ্ধারকর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে শিশুগুলো পুড়ে ছাই হয়ে যায়।’

ঘটনার পর পর নাইজারের প্রধানমন্ত্রী উহোমৌদৌ মাহামাদু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হতাহত শিশুদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31