IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> সুস্থ প্রায় ১২ কোটি

সুস্থ প্রায় ১২ কোটি

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী জোরকদমে চলছে টিকাদান কার্যক্রম। তবুও এর প্রকোপ এখনো থামছে না। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। ফলে বেড়েই চলছে মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যা। অবশ্য সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

গবেষণাভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পরা এ ভাইরাসে এখন পর্যন্ত ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জন সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জনের। আর বিশ্বব্যাপী এ মারণ ভাইরাস থেকে সুস্থ হয়েছে উঠেছেন ১১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮০ হাজার ৭৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৩২২ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন। মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৫ হাজার ৯৪ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ১৩৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৮৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৮৬১ জন।

করোনা শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫২ লাখ ৬০ হাজার ১৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৫৯৩ জন। আর সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ১৪ জন।

এদিকে শনাক্তের তালিকায় পাঁচ নাম্বারে থাকা রাশিয়ায় ৪৬ লাখ ৯৩ হাজার ৪৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৫ হাজার ১৯৩ রোগী। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ লাখ ১৯ হাজার ৩৮৯ জন।

তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। এখন পর্যন্ত দেশে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ২৮৩ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31