IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> নির্বাচনী প্রচারণায় নিয়ন্ত্রণ মমতার

নির্বাচনী প্রচারণায় নিয়ন্ত্রণ মমতার

momota

ধূমকেতু নিউজ ডেস্ক : কোভিড সংক্রমণ ভয়ঙ্কর হয়ে ওঠায় নিজের নির্বাচনী কর্মসূচিতে নিয়ন্ত্রণ আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সিদ্ধান্ত, কলকাতায় আর কোনও বড় সভা বা কর্মসূচি নয়। সর্বত্র বক্তৃতাও হবে ছোট। আনন্দবাজার।

তিন দফার ভোট বাকি। তাতে রয়েছে কলকাতার দু’দফা ভোটও। দক্ষিণ কলকাতার ভোট ২৬ এপ্রিল। আর উত্তর কলকাতায় ভোট ২৯ এপ্রিল। এ ছাড়াও বাকি আছে বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, পশ্চিম বর্ধমান, দুই দিনাজপুর এবং উত্তর ২৪ পরগনা ও নদিয়ার আংশিক ভোট।

নরেন্দ্র মোদি, অমিত শাহের মতো নেতারা রাজ্যে নিয়মিত প্রচারে আসায় তাদের সভাগুলির বন্দোবস্তসহ বিভিন্ন কাজে দলে দলে ‘বাইরের লোক’ রাজ্যে আসছেন বলে মমতা কয়েক দিন ধরে অভিযোগ করছেন। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পিছনে এটি বড় কারণ বলে মনে করেন তিনি। নির্বাচনী প্রচারে রাজ্যে না-আসার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধিও।

এই অবস্থায় মমতা নিজেই তার নির্বাচনী কর্মসূচিতে কাটছাঁট করলেন। তার ঘোষণা, কলকাতায় তিনি আর কোনও বড় সভা বা মিছিল করবেন না। শুধু একটিই করবেন উত্তর কলকাতার বিডন স্ট্রিটে। জেলাগুলিতেও নিজের বক্তৃতা তিনি ১৫-২০ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান, যাতে বেশিক্ষণ এক জায়গায় ভিড় জমে না-থাকে।

রবিবার এক সাক্ষাৎকারে তৃণমূলনেত্রী এ কথা জানিয়েছেন। রবিবার দক্ষিণ কলকাতায় তার রোড শোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। উত্তরে আর একটি রোড শোয়ের পরিকল্পনা ছিল। বোঝা যাচ্ছে, সেটি হবে না। প্রধানমন্ত্রী কলকাতায় রোড শো করতে পারেন বলে কিছু দিন আগে বিজেপি সূত্রে জানা গিয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31