IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> করোনার মধ্যেই পশ্চিমবঙ্গের ভোট কাল

করোনার মধ্যেই পশ্চিমবঙ্গের ভোট কাল

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যয়ের মুখে গোটা ভারত। এর মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে নির্বাচনী প্রচার। এখনও বাকি তিন দফার ভোটপর্ব। ষষ্ঠ দফার ভোট হবে বৃহস্পতিবার। তারপর ২৬ ও ২৯ এপ্রিল হবে সপ্তম ও অষ্টম দফার ভোট। ২ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার দিন। আনন্দবাজার।

গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও যেভাবে করোনা সংক্রমণ বেড়েছে তাতে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ করার বিপক্ষে তৃণমূল। সে জন্যই শেষ দু’দফার ভোট একসঙ্গে করার পক্ষে ঘাসফুল শিবির। সাংসদ প্রতিমা বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কমিয়ে দিয়েছেন। তৃণমূলের সভার সংখ্যাও কমানো হয়েছে। আমরা এই মহামারির সময় বাকি দফাগুলির ভোট একসঙ্গে করার দাবি জানিয়েছি কমিশনের কাছে। কমিশন এ ব্যাপারে আশ্বস্ত করেছে।’

করোনা পরিস্থিতিতে সপ্তম ও অষ্টম দফার ভোট এক দিনে করার পক্ষে কমিশনের কাছে বেশ কয়েকটি যুক্তি দিয়েছে তৃণমূল। যদিও তৃণমূলের তরফে ভোটের দফা কমানোর বিষয়ে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। তবে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ‘কঠোর ভাবে’ কোভিড বিধি মেনে চলার বার্তা দিয়েছে কমিশন। এমন পরিস্থিতিতে শেষ তিন দফার ভোট এক দফায় করার যে জল্পনা চলছিল, তা উড়িয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম দফার নির্বাচন একসঙ্গে করতে গেলে যত বাহিনীর প্রয়োজন, তা বাংলায় নেই।

এদিকে রমজান এবং ইদের কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার দুই কেন্দ্রে ভোট আরও পিছিয়ে দেওয়ার দাবি জানাল কংগ্রেস, সিপিএম এবং এসইউসি। সামশেরগঞ্জে কংগ্রেস এবং জঙ্গিপুরে আরএসপি প্রার্থীর করোনায় মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে নির্ধারিত দিনে নির্বাচন হচ্ছে না। নির্বাচন কমিশন আগামী ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছে।

সপ্তম দফার ভোটকে সামনে রেখে কলকাতায় চার কেন্দ্রের জন্য বরাদ্দ ৬৪ কোম্পানি বাহিনী। সপ্তম দফায় ভোট হবে কলকাতা পুলিশ এলাকার চারটি কেন্দ্রে। তার জন্য আসছে ৬৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন করতে ভোটের পাঁচ দিন আগে থেকেই শহরের বিভিন্ন হোটেল, অতিথিশালায় বহিরাগত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানোর নির্দেশ দিল লালবাজার। নির্বাচনের মধ্যে ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা।

এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ এলাকার চারটি বিধানসভার ভোট রয়েছে আগামী ২৬ এপ্রিল। বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর এবং বন্দরের ভোটগ্রহণ প্রক্রিয়া হবে ওই দিন। করোনার মধ্যে ওই ভোট শান্তিপূর্ণ ভাবে পার করাই এখন চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31