IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> করোনা আক্রান্তদেরও ভোট দেয়ার আহ্বান মমতার

করোনা আক্রান্তদেরও ভোট দেয়ার আহ্বান মমতার

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস নিয়ে দুশ্চিন্তা না করে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তা-ই নয়, করোনায় আক্রান্ত রোগীদেরও ভোট দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। এনডিটিভি।

রোববার মুর্শিদাবাদে এক ভার্চ্যুয়াল সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, করোনা রোগীদেরও ভোট দেয়া উচিত। এর ব্যবস্থা করতে ইতোমধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশনা দেয়া হয়েছে। করোনা নিয়ে দুশ্চিন্তা করবেন না। আমি আছি আপনাদের পাহারাদার।

পশ্চিমবঙ্গের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কেবল বাংলাই কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়ায় এবং তারা কেমন তা বলে। এ কারণে এই নির্বাচন গুরুত্বপূর্ণ। গোটা দেশ এসব নির্বাচনে চোখ রাখছে।

রাজ্যে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে গত সপ্তাহে নিজের সব নির্বাচনী জনসভা বাতিল করেছেন মমতা। গত বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পূর্বনির্ধারিত চারটি সভা বাদ দিয়েছেন। এর কয়েক ঘণ্টা পরেই অবশ্য দেশটির নির্বাচন কমিশন প্রচারণা সংক্রান্ত বেশ কিছু বিধিনিষেধ জারি করে।

রোববারের ভার্চ্যুয়াল সভায় তৃণমূল নেতা বলেন, আমি প্রচারণা সভার চেয়েও করোনার সভা বেশি করছি। আর প্রধানমন্ত্রী করছেন ‘মান কি বাত’ (টেলিভিশনের একটি অনুষ্ঠান)। এতে কে আগ্রহী? আমাদের দরকার ‘কোভিড কা বাত’।

তিনি বলেন, মোদি শুধু ভাষণ দেন আর পালিয়ে বেড়ান। আজ যদি ঠিকভাবে টিকা বিতরণ করা হতো, তাহলে হয়তো সংক্রমণ এতটা গুরুতর হতো না। তিনি (মোদি) ৮০টি দেশে বিনামূল্যে টিকা পাঠিয়েছেন।

নরেন্দ্র মোদির সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, প্রধানমন্ত্রী বলেন ‘এক দেশ, এক নেতা’। তাহলে টিকার দাম একই নয় কেন? দাম কেন্দ্রের জন্য এক, রাজ্যের জন্য আরেক কেন? সব টিকা কেন গুজরাট ও উত্তর প্রদেশে চলে যাচ্ছে? তৃণমূল সুপ্রিমো এসময় অভিযোগ করেন, ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলো বাস্তব অবস্থা গোপনের কৌশল বেছে নিয়েছে।

তিনি বলেন, উত্তর প্রদেশ শ্মশানগুলোর চারপাশে দেয়াল তুলে দিয়েছে। আসাম-ত্রিপুরাও একই কাজ করেছে। আপনারা ভাগ্যবান যে পশ্চিমবঙ্গে রয়েছেন। এখানে কোনও ‘বিভাজন’ নেই।

প্রসঙ্গত, করোনা সুনামির মধ্যেই পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনে সপ্তম ধাপের ভোটগ্রহণ। সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় ৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মমতার সাবেক আসন ভবানীপুরেও ভোটগ্রহণ হচ্ছে।

ভোটগ্রহণ শুরুর পরপরই ভোটারদের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে যাওয়া আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক টুইট বার্তায় তিনি বলেন, আজ সপ্তম ধাপের ভোট শুরু হয়েছে। সবাইকে তাদের ভোটাধিকার প্রয়োগ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31