IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইরানের নতুন ড্রোন ‘গাজা’, ইসরাইলের আতংক!

ইরানের নতুন ড্রোন ‘গাজা’, ইসরাইলের আতংক!

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্যদিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে।

তিনি আরও বলেন, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট উপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে ১৩টি বোমা বহন করতে পারে।

আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে তিনি জানান।

গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের শর্ত মেনে দখলদার ইসরাইল যুদ্ধ বন্ধ করার দিনই ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন দিয়ে আসছে।

ইরানের এ ড্রোন ইসরাইলের কাছে নতুন আতংক হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা।

এ ব্যাপারে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির চিফ রিপোর্টার ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক সরোয়ার আলম বলেন, এই অঞ্চলে বা মধ্যপ্রাচ্যে সামরিক দিক থেকে ইসরাইলের ওপরে আক্রমণ করতে পারবে, অর্থাৎ যুদ্ধ করতে পারবে এরকম একটি মাত্রই দেশ আছে, সেটা হচ্ছে ইরান।

তিনি বলেন, ‘সৌদি আরবের প্রচুর অস্ত্র আছে আরব আমিরাতের, মিশরের, কাতারের প্রচুর অস্ত্র আছে যা নিয়ে একত্রে ঝাঁপিয়ে পড়লে ইসরাইল ধূলিস্যাৎ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, এই আরব দেশগুলোর সব অস্ত্রই অন্যদের কাছ থেকে কেনা। তাদের অনুমতি ছাড়া এই অস্ত্র ব্যবহার করতে পারবে না। আর এগুলো এমন সব দেশ থেকে কেনা যারা, সিরিয়াতে, ইয়েমেনে, লিবিয়ায়, এই অস্ত্রগুলো দিয়ে আক্রমণ করার অনুমতি দিবে ঠিকই, কিন্তু ইসরাইলের দিকে গুলি করা তো দূরের কথা ওই দেশটির দিকে তাক করতেও দেবে না। সুতরাং এই অঞ্চলে ইরানই হচ্ছে একমাত্র রাষ্ট্র যার অস্ত্রের সিংহভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি। তাই সে যখন যার বিরুদ্ধে ইচ্ছা ব্যবহার করতে পারে। তবে ইরান এগুলো ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।’

ইসরাইলের কাছে তুরস্কের চেয়ে কেন ইরানকে নিয়ে বেশি মাথাব্যাথা

এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষক সরোয়ার আলম বলেন, তুরস্কের নেতৃত্বের ইচ্ছা আছে, জনগণের সাপোর্ট আছে, সেনাবাহিনীর সমর্থন আছে। কিন্তু তুরস্কের সামরিক সামর্থ এককভাবে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট না। কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি দেশের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযান চালানোর জন্য যে পরিমাণ ভারি অস্ত্র-শস্ত্র দরকার সে তুলনায় তুরস্কের নিজস্ব তৈরি অস্ত্রের পরিমাণ খুবই কম। যেমন তুরস্ক থেকে সরাসরি ইসরাইলে আক্রমণ করতে হলে শুধুমাত্র বিমানবাহিনী এবং নৌবাহিনী ব্যবহার করতে হবে। অথচ তুরস্কের এই দুটি বাহিনীকেই বছরের পর বছর দুর্বল করে রাখা হয়েছে।

তিনি বলেন, তুরস্কের যুদ্ধ বিমানগুলোর প্রায় সবই আমেরিকা থেকে কেনা। তুরস্কের কোন বিমানবাহী রণতরী নেই যা দিয়ে ভূমধ্যসাগরে ফিলিস্তিনের তীরে তার সামরিক উপস্থিতির জানান দিবে। তুরস্ক থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ পারি দিয়ে ইসরাইলে বিমান হামলা চালানো খুব সহজ একটি কাজ না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31