IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ব্রাজিল প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থ হওয়ার অভিযোগ এনে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির জনগণ। শনিবার রাজধানী রিও ডি জেনিরোর কেন্দ্রস্থলে প্রায় ১০ হাজার লোক মাস্ক পরে রাস্তায় বিক্ষোভ করছিল। তারা ‘বলসনারো গণহত্যা’ কিংবা ‘বলসো ভাইরাস দূর হও’ বলে শ্লোগান দিচ্ছিল। রবিবার এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর করোনার সংক্রমণ ছড়িয়ে পরার পর থেকেই বলসোনারোর জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকে। ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

শনিবার বিক্ষোভের আয়োজন করেছিলো বামপন্থী রাজনৈতিক দল, ইউনিয়ন এবং তাদের সহযোগী ছাত্র সংগঠনগুলো। রাজধানী ব্রাসিলিয়া এবং রিও ডি জেনিরোতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।

কিন্তু উত্তর-পূর্ব শহর রেসিফে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। দেশটির বৃহত্তম শহর সাও পাওলোতে হাজার হাজার মাস্ক পরা মানুষ অবরুদ্ধ করে রাখে। একটি বড় বেলুনে বলসোনারোকে ভ্যাম্পায়ার হিসেবে চিত্রিত করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31