IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> টপ নিউজ >> ফিলিস্তিনের মানবাধিকার কর্মীকে মুক্তি দিল ইসরাইল

ফিলিস্তিনের মানবাধিকার কর্মীকে মুক্তি দিল ইসরাইল

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মুনা আল-কুর্দকে (২৩) রোববার আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইসরাইল। তবে তার ভাই মোহাম্মদ আল কুর্দকে আটকে রেখেছে ইসরাইলি পুলিশ।

পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতি থেকে উচ্ছেদের প্রতিবাদ করায় ফিলিস্তিনের মানবাধিকার কর্মী মুনাকে প্রথমে আটক করে ইসরাইলি পুলিশ। এ সময় তার ভাইকেও খোঁজ করতে থাকে পুলিশ। খবর আনাদোলুর।

বোনকে ইসরাইলি সেনারা আটক করেছে, এ খবর পেয়ে মোহাম্মদ আল কুর্দ ইসরাইলি পুলিশের কাছে ধরা দিলে কয়েক ঘণ্টা পর মুনা আল-কুর্দকে ছেড়ে দেয়া হয়।

এর আগে শেখ জারাহতে প্রতিবাদ কর্মসূচির নিউজ সংগ্রহের সময় আলজাজিরার সাংবাদিক জিভারা বুদেইরিকে গ্রেফতার করে ইহুদিবাদী ইসরাইলের সেনা সদস্যরা। অবশ্য কয়েক ঘন্টা পরে তাকে ছেড়ে দেয়া হয়।

রোববার নিজ বাসভবন থেকে ফিলিস্তিনের মানবাধিকার কর্মী মুনাকে গ্রেফতারের বিষয়ে তাদের বাবা নাবিল আল কুর্দ বলেন, পুলিশ শেখ জারাহতে তাদের বাড়িতে হানা দেয়। তারা মুনা আল কুর্দকে গ্রেফতার করে নিয়ে যায় এবং মোহাম্মদ আল কুর্দকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়।

তাদের আইনজীবী নাসের ওদেহ জানান, রোনের গ্রেফতারের খবরে মোহাম্মদ আল কুর্দ ইসরাইলি পুলিশের কাছে ধরা দেন।

সন্তানদের গ্রেফতারের বিষয়ে এপিকে নাবিল আল কুর্দ বলেন, তাদের গ্রেফতারের কারণ হলো-নিজ বাড়ি ছেড়ে চলে যেতে না চাওয়া।

ইসরাইলি পুলিশ কাউকে মত প্রকাশ করতে দিতে চায় না অভিযোগ করে দুই সন্তানের বাবা বলেন, তারা আমাদেরকে চুপ করিয়ে দিতে চায়।

ফিলিস্তিনের প্রখ্যাত মানবাধিকার কর্মী মুনা আল-কুর্দ অধিকৃত পূর্ব জেরুজালেমের শেখ জারাহ বসতিতে ইসরাইলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

এই এলাকায় গত তিন মাস ধরে ইসরাইলি বাহিনী বলপ্রয়োগ করে স্থানীয় ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উৎখাতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগে ‘সেইভ শেখ জারাহ’ ক্যাম্পেইন চালিয়ে আসছিলেন দুই ভাই-বোন। তাদের এই আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের নজর কাড়ে।

গত মাসে ইসরাইলি পুলিশ জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যাওয়ার নির্দেশের পর মুনা ও তার ভাইয়ের নেতৃত্বে হাজার হাজার ফিলিস্তিনি বিক্ষোভ শুরু করেন যা এখনও চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31