IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলিমীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজসিংড়া, নন্দীগ্রাম ও তাড়াশের ‘জুয়ার সম্রাট’ঠান্ডু মিয়া কারাগারেরাজশাহী ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতির কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভাগাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালিবদের মদত দিয়েছিল আইএসআই : আমেরিকা

তালিবদের মদত দিয়েছিল আইএসআই : আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাক গোয়েন্দারাই সাহায্য করেছেন তালিবানকে, মনে করছে আমেরিকা। শুধু তাই নয়, আমেরিকার কংগ্রেসের এক সদস্য মনে করেন, তালিবদের বিশ্বের নজর থেকে আড়াল করে তাদের নিরাপদে বাড়তেও দিয়েছে পাকিস্তানই। হয়তো সে জন্যই গত ১৫ অগস্ট তালিবরা আফগানিস্তানের দখল নেওয়ার পর পাকিস্তানের কিছু সরকারি পদাধিকারীকে প্রকাশ্যে জয়ের আনন্দে মেতে উঠতে দেখা গিয়েছিল। আমেরিকার কংগ্রেসের ওই সদস্য দেখে অবাক হয়েছেন যে, তালিব শাসন আফগানবাসীর জীবনে কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে জানার পরও পাকিস্তানের আনন্দে ভাটা পড়েনি!

আমেরিকার কংগ্রেসের ওই সদস্যের নাম স্টিভ শাবো। রিপাবলিকান দলের সদস্য স্টিভ একই সঙ্গে আমেরিকায় ভারতীয়দের সাংগঠনিক কমিটির উপপ্রধানও। স্টিভ জানিয়েছেন, তালিবানি নির্মমতার হাত থেকে বাঁচাতে আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের একে একে উদ্ধার করছে ভারত। এই উদ্যোগ প্রশংসনীয়। অন্য দিকে আফগানবাসীর দুর্দশার কথা জেনেও পাকিস্তানের আনন্দের সীমা নেই। প্রসঙ্গত তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তাদের সরাসরি সমর্থন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। লাইভ টিভিতে পাক প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আফগানিস্তানে দাসত্বের শিকল ভেঙেছে তালিবান।’

স্টিভ অবশ্য তাঁর বক্তব্যে সরাসরি ইমরানের প্রসঙ্গ তোলেননি। তবে বলেছেন, ‘পাকিস্তান কী ভাবে তালিবদের লালন করেছে, তা আমরা সকলেই জানি। পাক গোয়েন্দারা তো তালিবদের ক্ষমতা দখলে মদতই জুগিয়েছেন। যেটা তার থেকেও বিরক্তিকর, তা হল তালিবানের হাতে আফগানবাসীর ভবিষ্যৎ কতটা নির্মম হবে জেনেও তা নিয়ে খুশিতে মেতে ওঠা। পাকিস্তানের সরকারি পদাধিকারীরা যে ভাবে ওই উদ্‌যাপনে মেতেছেন, তা মেনে নেওয়া যায় না।’

আফগানবাসীদের উদ্ধারে ভারতের উদ্যোগের প্রশংসা করেছেন স্টিভ। প্রসঙ্গত, ভারত আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বিশেষ ই-এমার্জেন্সি ভিসা চালু করেছে। যে কোনও আফগানবাসী এই ভিসার জন্য আবেদন করতে পারেন। এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে হওয়া ঐতিহাসিক চুক্তির শর্ত অনুযায়ী আগামী দিনে আফগানিস্তান থেকে সেখানকার বিশিষ্টদেরও দেশে আশ্রয় দেবে ভারত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31