IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> প্রবাস >> টপ নিউজ >> হিজাব পরায় মুসলিম নারীর ওপর আক্রমণ

হিজাব পরায় মুসলিম নারীর ওপর আক্রমণ

ধূমকেতু নিউজ ডেস্ক : হিজাব পরিধান করায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক মুসলিম নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী জানান, রাজধানী শহরের একটি বাসে তাকে শ্লীলতাহানি ও আক্রমণ করা হয়।

বোলাত নামে তুরস্কবংশদ্ভূত এই মুসলিম নারী জানান, বাসে এক নারী তার দিকে তেড়ে এসে বলেন, তোমার অন্ধবিশ্বাস নিয়ে তুরস্কে চলে যাও।

সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির কাছে সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী বলেন, এটা আমার জন্য খুব পীড়াদায়ক ঘটনা। জীবনে প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এই ঘটনার কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা আমার জানা নেই।

আক্রমণের শিকার নারী আরও জানান, তিনি ওই বর্ণবিদ্বেষমূলক আচরণে প্রথমে কর্ণপাত করেননি। কিন্তু আক্রমণকারী তাকে ছাড়েনি। তিনি (আক্রমণকারী) অপমান ও বিদ্বেষমূলক মন্তব্য করেই যাচ্ছিলেন। একপর্যায়ে আক্রমণকারী তার দিকে থুথুও নিক্ষেপ করেন।

এই ঘটনার পর ভুক্তভোগী নারী বাস থেকে নেমে যান। কিন্তু তাতেও ক্ষান্ত হননি আক্রমণকারী। তিনিও বাস থেকে নামেন এবং মুসলিম নারীর হিজাব টেনে ধরেন। শক্ত করে হিজাব টানার ফলে হিজাবে সংযুক্ত সুচের আঘাতে বোলাত আহত হন। শেষমেষ বোলাত ব্যাগ থেকে মোবাইল বের করে আক্রমণকারীর ছবি তোলার চেষ্টা করলে তিনি দ্রুত চলে যান।

ভুক্তভোগী নারী এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। তিনি লেখেন, আমার মনে হয়েছে এই ধরনের ঘটনার বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। শুধু হিজাব নয়, গায়ের রঙ অথবা নৃগোষ্ঠীগত কারণেও কারও সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। এ ধরনের আক্রমণের শিকার হলে চুপ করে থাকাও উচিত নয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা শেয়ার করার পর বোলাতের সঙ্গে অনেকে যোগাযোগ করেন। তারা সংহতি প্রকাশ করে তাকে শুভ কামনা জানান।

ভুক্তভোগী নারী স্থানীয় পুলিশের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণর জন্য অভিযোগ দিয়েছেন উল্লেখ করে বলেন, আক্রমণকারী এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

বোলাত বলেন, তিনি (আক্রমণকারী) যদি মানসিক অসুস্থ হয়ে থাকেন, তাহলে হাসপাতালে তার চিকিৎসা গ্রহণ করা উচিত। রাস্তায় অন্যের ওপর এ ধরণের আচরণ অগ্রহণযোগ্য। বাসে আক্রমণের সময় অন্য যাত্রীরা চুপ ছিল উল্লেখ করে এই নারী দুঃখ করে বলেন, এ ধরণের কর্মকাণ্ড থামাতে তাদেরও চেষ্টা করা উচিত ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31