IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> প্রবাস >> তুরস্কে মদ পানে ৪৪ জনের মৃত্যু

তুরস্কে মদ পানে ৪৪ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : তুরস্কে মদ পানের পর বিষক্রিয়ায় কমপক্ষে ৪৪ জন মারা গেছেন। গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন প্রান্তে মদ্যপানে এই মৃত্যু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি।

টিআরটি জানায়, অবৈধ উপায়ে বাসায় তৈরি মদপানে প্রথম মৃত্যু ঘটে দেশটির পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে। মদপানের পর বিষক্রিয়ায় গত শুক্রবার এই অঞ্চলে মারা যান ১৮ জন। আরও সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের মৃত্যু হয়।
তুরস্কের ইসলামপন্থী ক্ষমতাসীন একে পার্টি দেশটিতে মদের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছে। এতে ব্যাপক জনপ্রিয় মৌরির স্বাদযুক্ত পানীয় রাকির ওপর গত এক দশকে ৪৪৩ শতাংশ ও বিয়ারে ৩৬৫ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে। ৭০ ঘন-সেন্টিমিটারের একটি রাকির বোতলের দাম প্রায় ২২ মার্কিন ডলার; এর ওপর শুল্ক আরোপ করা হয়েছে প্রকৃত মূল্যের চেয়ে ২৩৪ শতাংশ বেশি। এর ফলে লোকজন বাসায় অবৈধ উপায়ে তৈরি মদের দিকে ঝুঁকছে।

তরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মৃতদের মধ্যে কয়েকজন মাদকযুক্ত কিছু পরিষ্কারক ব্যবহার করে বাসায় পানীয় তৈরি করে পান করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

দেশটির পুলিশ বলেছে, অবৈধ উপায়ে মদ তৈরি এবং বিক্রির দায়ে গত চারদিনে পুলিশ অন্তত ৫৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930