IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> মৃত্যুর মিছিলে বিশ্বের আরও ৫ হাজার মানুষ

মৃত্যুর মিছিলে বিশ্বের আরও ৫ হাজার মানুষ

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনার তাণ্ডব আরও বেড়েছে। নতুন করে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও পাঁচ হাজারের বেশি মানুষ। তবে সুস্থতা বাড়লেও আক্রান্তের হারে তা অনেক পিছিয়ে। ভাইরাসটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন দেশ হলো- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৩ হাজার ২৮৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ১২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৮ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৯০ হাজার ২২৫ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৪৮ হাজার ৩০৫ জন রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৮৮ লাখ ৪১ হাজার ২২৯ জনে পৌঁছেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৮০ লাখ ৯০ হাজার ২৫৩ জন মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৭৩ জনের।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও ৬৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২ লাখ ৩৭ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ১০ হাজার ৬১৭ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৫১ লাখ ১৫ হাজারের কাছাকাছি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৫১ হাজার ৬৩ জনে ঠেকেছে।

এছাড়া, রাশিয়া, কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ইরাক, ইরান ও চিলিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৭৭ জনের।

এআই//এমবি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930