IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফ্রান্সে একদিনে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত

ফ্রান্সে একদিনে ৩০ হাজারের বেশি রোগী শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউরোপে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ফ্রান্সে একদিনেই ৩০ হাজারের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে দেশটির সরকার শনিবার থেকে প্যারিস ও আরও ৮টি শহরে রাত্রিকালীন কারফিউ জারি করেছে। তার আগেই দেশটিতে একদিনে শনাক্ত রোগীর এ উল্লম্ফন দেখা গেল।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার ফ্রান্স নতুন ৩০ হাজার ৬২১ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির অস্তিত্ব শনাক্ত করার কথা নিশ্চিত করেছে; আগের দিন এ সংখ্যা ছিল ২২ হাজার ৫৯১।

এমন পরিস্থিতিতে ‘জীবন বাঁচাতে কঠোর বিধিনিষেধ আরোপ অত্যাবশ্যক’ বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কেবল ফ্রান্সই নয় সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মরিয়া চেষ্টা চালাচ্ছে ইউরোপের অন্যান্য দেশও। মহাদেশটির লাখ লাখ মানুষকে এখন কঠোর বিধিনিষেধের মধ্যেই দিন কাটাতে হচ্ছে।

গণহারে শনাক্তকরণ শুরুর পর থেকে বৃহস্পতিবার ফ্রান্সের পাশাপাশি পোল্যান্ড ও ইতালিও একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী পেয়েছে।

একইদিনে রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ২৮৬ জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। মহামারী শুরুর পর দেশটিতে আরও কখনোই একদিনে এতজনের মৃত্যু হয়নি।

কোভিড-১৯ এ ইউরোপে এখন প্রতিদিনই গড়ে এক হাজার মানুষের মৃত্যু হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ডব্লিউএইচও মহাদেশটির বিভিন্ন দেশের সরকারকে ‘আরও পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়েছে।

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রাজধানী প্যারিস, এর আশপাশ এবং অন্য আরও ৮ টি শহরে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দেন।

শনিবার থেকে শুরু হওয়া এ কারফিউ চলবে অন্তত চার সপ্তাহ। ‘যৌক্তিক কারণ’ না থাকল সবাইকে রাত ৯ টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকতে হবে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা।

ফ্রান্সে দৈনিক শনাক্তের পরিমাণ ৩ হাজারে নামিয়ে আনা এবং হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগীর চাপ কমানোর লক্ষ্যেই কড়াকড়ির এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ফরাসী প্রেসিডেন্ট।

দেশটির প্রধানমন্ত্রী জঁ ক্যাসটেক্স বলেছেন, কারফিউ বাস্তবায়নে ৯টি শহরে পুলিশ মোতায়েন করা হচ্ছে। তবে যারা কাজে যাবে কিংবা হাসপাতাল বা ওষুধের দোকানে যাবে তাদের ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930