IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধেসিরাজগঞ্জে নবনিয়োগ প্রাপ্ত সার ডিলারদের সাথে চুক্তি সম্পাদন ও অবহিতকরন সভাকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ১১ বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট

১১ বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট

ধূমকেতু নিউজ ডেস্ক : ১১ বছরের দণ্ড হওয়া সাদির জাপারভ হলেন কিরগিজস্তানের নতুন প্রেসিডেন্ট। শুক্রবার দেশটির সংসদ সদস্যরা বলেছেন, সাদির জাপারভ পরবর্তী বছর প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত দেশকে নেতৃত্ব দেবেন।

বিক্ষোভের মুখে কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবি জিনবেকভ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এড়াতে এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এর একদিন পর দেশটির নতুন প্রেসেডিন্ট হিসেবে সাদির জাপারভের নাম ঘোষণা করা হয়েছে।

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, জাতীয়তাবাদী রাজনীতিবিদ সাদির জাপারভ অপহরণের অভিযোগে গত সপ্তাহ জেল খাটছিলেন।তাকে ১১ বছরের জেল দেয়া হয়েছি। আর তাকেই কিরগিজস্তানের প্রেসিডেন্ট হিসেবে নিশ্চিত করা হয়েছে।

মধ্য এশিয়ার দেশটিতে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এক বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর থেকেই অস্থিতিশীলতা চলছে। ফল ঘোষণার পর ভোটে জালিয়াতি হয়েছে অভিযোগ তুলে বিরোধী বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা রাজধানী বিশকেকের প্রধান প্রধান সব সড়ক ও সরকারি ভবনগুলো দখলে নেয়। তারা নতুন নির্বাচন দেওয়ার পাশাপাশি রুশপন্থি প্রেসিডেন্ট জিনবেকভের পদত্যাগও দাবি করে। এরপর জিনবেকভ গতকাল পদত্যাগ করেন।

২০১৩ সালে জাপারভের বিরুদ্ধে এক সরকারি কর্মকর্তাকে অপহরণের অভিযোগ আনা হয়। ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। তবে তার বিরুদ্ধে অভিযোগের কথা তিনি অস্বীকার করে আসছিলেন। তিনি জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31