IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বাড়ানোর প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্যে থাকা তারেক রহমানসহ দণ্ডিত সব আসামিকে ফেরত চেয়েছে ঢাকা। স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে কর্মকৌশল ঠিক করার ব্যাপারে একমত হয়েছে দু’দেশ।

স্কটল্যান্ড সফরের শেষ দিনে জলবায়ু সম্মেলনের পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসার পাশাপাশি জলবায়ু ইস্যুতেও ঢাকার উদ্যোগের প্রশংসা করেন বরিস জনসন। আলোচনায় ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের আগ্রহের বিষয়টিও।

শেখ হাসিনা বরিস জনসন শীর্ষ বৈঠকে বিএনপি নেতা তারেক রহমান প্রসঙ্গ এসেছিল কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দণ্ডিত সবাইকে ফেরাতে চায় ঢাকা। এ বিষয়ে দু’দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক করে পরবর্তীতে সিদ্ধান্তে পৌঁছানো হবে।

স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ছাড়াও কপ-২৬ সভাপতি অলোক শর্মার সাথেও বৈঠক করেছেন শেখ হাসিনা। এছাড়া ক্লাইমেট ভালনারেবল ফোরামের মূল আলোচনাতেও সভাপতিত্ব করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31