IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের প্রধানমন্ত্রী জন্য এল ১২ কোটির ব্লাস্টপ্রুফ গাড়ি

ভারতের প্রধানমন্ত্রী জন্য এল ১২ কোটির ব্লাস্টপ্রুফ গাড়ি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এল নতুন এক গাড়ি। মেবাক এস৬৫০ মডেলের নতুন এই মার্সিডিজ গাড়িটিই এখন থেকে চড়বেন নরেন্দ্র মোদী। বিভিন্ন ফিচারে সাঁজোয়া এই গাড়ির আগে রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়তেন ভারতের এই প্রধানমন্ত্রী।

সম্প্রতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে হায়দরাবাদ হাউজে এই গাড়ি চড়েই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। হিমাচলেও এই নতুন গাড়িতে দেখা যায় মোদীকে।

মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি ভিআর-১০ স্তরের সুরক্ষাসহ লেটেস্ট ফেসলিফ্টেড মডেল। ‘প্রোডাকশন গাড়ি’গুলোর মধ্যে এর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ের।

জানা যায়, গত বছররেই ভারতে এস৬০০ গার্ড লঞ্চ করে মার্সিডিজ-মেবাক। এর দাম ১০.৫ কোটি ছিল। তবে এস৬৫০ মডেলটির দাম ১২ কোটিরও বেশি। মোদীর জন্য আনা নতুন লিমুজিন গাড়িটি চকচকে কালো রঙের। গাড়ির কাচও কালো।

মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদীকে বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্কর্পিওতে চড়তে দেখা যেত। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর মোদীকে ২০১৪ সালে বিএমডাব্লুতে চড়তে দেখা যায়। এরপর রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারেও চড়তে দেখা যায় মোদীকে। আর এবার মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ডে চড়বেন মোদী।

মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি ব্লাস্টপ্রুফও। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজির বিস্ফোরণেও এই গাড়িটি উড়ে যাবে না। সে ক্ষেত্রে গাড়ির বনেট উঠে যাবে। আবার মাইন বিস্ফোরণের জন্যও গাড়িটির নিচে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

গাড়িটির চারটি চাকার টায়ারই ‘ফ্ল্যাট’, অর্থাৎ টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে। এই গাড়ির ইঞ্জিন ৬.০ লিটার টুইন টার্বো ভি-১২। এর শক্তি ৫০০ হর্সপওয়ার। নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারে। সূত্র- হিন্দুস্তান টাইমস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31