IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে’

‘বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, বিজেপি হল রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেন বলেন, ‘বিজেপির বিষয়ে কী বলব? তাদের অনেক মুখ এবং অনেক মুখোশ রয়েছে। রাজ্য গঠনের ২০ বছরেরও বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে ১৬ বছরেরও বেশি সময় ধরে বিজেপি সরকার ক্ষমতায় ছিল। এরপরেও দারিদ্র্য, পশ্চাদপদতা আমাদের রাজ্যের পরিচয়। দরিদ্রদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সরকারি অফিসে ঘুষের প্রচলন ছিল। কর্মকর্তারা চুপ করে বসে থাকতেন। আমাদের সরকার এই অবস্থার পরিবর্তন করেছে। আমরা সরকারকে রাজ্যের সদর দফতর, জেলা সদর ও ব্লক অফিস থেকে গ্রামে, মানুষের দোরগোড়ায় নিয়ে গিয়েছি।’

তিনি বলেন, গণপিটুনি আইনের বিরোধিতা করা হচ্ছে কেন আমি বুঝি না। সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্যকে এই ধরণের আইন তৈরি করার নির্দেশ দিয়েছিল। বিজেপি’র লোকেদের জিজ্ঞাসা করুন এই আইন কী হিন্দু, মুসলিম, শিখ, আদিবাসী, খ্রিস্টান বা কোনো বিশেষ ধর্মের বিরুদ্ধে? আইনটি গণপিটুনির বিরুদ্ধে। এতে ধর্ম কোনো মাপকাঠি নয়। আসলে বিজেপির রাজনীতি এমন যে এরা মানুষকে বিভ্রান্ত করে।

তিনি আরও বলেন, বিজেপির লোকেরা চালাক এবং এবং ইচ্ছাকৃতভাবে এ ধরণের বিতর্ক তৈরি করে। বিজেপির স্লিপার সংগঠনও রয়েছে। তারা সরাসরি প্রতিবাদ করতে না পারলে বিভিন্ন সংগঠনের মাধ্যমে মানুষকে উসকে দেয়।’ বিজেপি রাবণের মতো, যার অনেক মুখ এবং অনেক হাত রয়েছে বলেও মন্তব্য করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31