IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> শুদ্ধি অভিযানে বরখাস্ত বা আটক আড়াই হাজার তালেবান : হাকিমি

শুদ্ধি অভিযানে বরখাস্ত বা আটক আড়াই হাজার তালেবান : হাকিমি

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার নিজেদের মধ্যে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এখন পর্যন্ত অন্তত আড়াই হাজার ব্যক্তিকে আটক অথবা বরখাস্ত করেছে। তালেবানের শীর্ষস্থানীয় কর্মকর্তা লতিফুল্লাহ হাকিমির বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে।

তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান হাকিমি রোববার কাবুলে বলেন, তার কমিশনের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার দায়ে দুই হাজার ৫১৪ তালেবান সদস্যকে বরখাস্ত অথবা আটক করা হয়েছে।

অপরাধী তালেবান সদস্যদের শনাক্ত করার পদ্ধতি বর্ণনা করে লতিফুল্লাহ হাকিমি বলেন, সাধারণ মানুষের অভিযোগ ও তাদের দেয়া তথ্য এবং মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত অভিযোগ আমলে নিয়ে তালেবান সদস্যদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

তালেবান সরকারের শুদ্ধি অভিযান বিষয়ক কমিশনের চেয়ারম্যান বলেন, যাদেরকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাদের মধ্যে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশের গভর্নরও রয়েছেন।

নিজ কমিশনকে আফগান জনগণের স্বার্থ রক্ষাকারী হিসেবে উল্লেখ করে লতিফুল্লাহ হাকিমি বলেন, তালেবান সদস্যদেরকে পবিত্র জীবনযাপন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

গত বছরের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর কিছু মানুষ তালেবানের নাম ভাঙিয়ে আফগান জনগণকে নানাভাবে উৎপীড়ন করে যাচ্ছে।

এছাড়া, দেশের বিভিন্ন স্থানে রহস্যজনক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।২০২১ সালের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31