IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> আমেরিকার হাসপাতালে শিশু ভর্তির রেকর্ড

আমেরিকার হাসপাতালে শিশু ভর্তির রেকর্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ ধারন করেছে ওমিক্রন। করোনাভাইরাসের ডেল্টা রূপকে পিছনে ফেলে ইতিমধ্যেই দেশটিতে সংক্রমণে প্রধান স্থান দখল করে নিয়েছে ওমিক্রন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাও।

ইতিমধ্যেই কোভিড-১৯ আক্রান্ত শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার ক্ষেত্রে রেকর্ড গড়েছে সে দেশ।

আমেরিকায় করোনা নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ‘সেন্টারস ফর ডিজিস অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি)-এর প্রধান রোচেল ওয়ালেনস্কি জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি থেকে ওমিক্রন সংক্রমণে বাড়বাড়ন্তের সময় থেকেই শিশুদের আক্রান্ত হওয়ায় ঘটনার দ্রুত গতিতে বেড়েছে।

তিনি বলেন, ‘১৪টি প্রদেশের ২৫০টি হাসপাতাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী প্রতি দশ হাজার আক্রান্তের মধ্যে ৫ বছর বা তার কম বয়সী শিশু ৪ জন। ৫ থেকে ১৭ বছরের শিশু এবং কিশোর অন্তত ১ জন।’ টিকা নেওয়া বয়স হয়নি এমন শিশুদের আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি হওয়ায় ঘটনা ‘খুবই উদ্বেগজনক’ বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিশ্ব জুড়ে নথিভুক্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩০ কোটি অতিক্রমের রেকর্ড গড়েছে। সংক্রমণবৃদ্ধির এই আবহের মধ্যে ব্রিটেন শনিবার জানিয়েছে বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাসের হানা ঠেকাতে ‘সতর্কতামূলক চতুর্থ টিকা’ (বুস্টার) দেওয়ার প্রয়োজন পড়বে না।

প্রসঙ্গত, গত বছরের মে মাস থেকেই ব্রিটেনে ৫০ বছরের বেশি বয়সিদের ‘সতর্কতামূলক তৃতয়ী টিকা’ (বুস্টার) দেওয়ার কাজ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31