IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> যেভাবে অভিনেতা হলেন ইমরান

যেভাবে অভিনেতা হলেন ইমরান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার পাড়া গ্রামের ছেলে ইমরান হাসো ইমু । পুরো নাম ইমরান হোসাইন। দুই ভাই-বোনের মধ্যে ইমরান বড়। ছোটবেলা থেকে ইমরান স্বপ্ন দেখতেন একজন আইনজীবি হওয়ার। কিন্তু অষ্টম শ্রেণিতে আসার পর স্বপ্নের পরিবর্তন হতে থাকে। এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে কৌতুক করে সবার মন জয় করে নেয়। পেয়েছেন পুরুস্কারও। ২০০৪ সালে কলেজে ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক করেন। সে সময় সবাই তাকে উৎসাহ দিতো। সবাই বলতো তুই ভালো কিছু করবি।

জনপ্রিয় শো মীরাক্কেল দেখে অভিনয়ের স্বপ্ন বুনেন। শোবিজে কাজ করার চেষ্টা চালিয়ে যান। এরপর মীরাক্কেলের তানভীর সরকার, আবু হেনা রনি এবং চিকন আলীর সাথে বিভিন্ন ভাবে যোগাযোগ করে ২০১৫ সালে এনটিভিতে বাংলাদেশের একমাত্র কমেডি রিয়েলিটি শো হা-শো তে ঢাকা বিভাগে অডিশন দিয়ে সেরা ৪০ জনের মধ্য একজন হন।

পরে গল্পটা সুখের ছিল না। তবে ইমরান হাল না ছেড়ে লেগে থাকেন। এইচএসসি শেষ করে ফের ঢাকায় আসেন। শুরু করেন চলচ্চিত্র ও নাটকে কাজ। বর্তমানে ইমরান থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে অনার্সে পড়ছেন। করেছেন মঞ্চ নাটকে অভিনয়। ইমরান অভিনীত নাটকের সংখ্যা ৫০।

এরইমধ্যে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে প্রেমের বাঁধন, তোলপাড়, শান, জ্যাম, আদম, ওস্তাদ, আগুন, বসন্ত বিকেল, বাহাদুরী, হুরমতি ও বর্ডার। সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ সিনেমাটি ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা হবে হবে বলে যোগ করেন ইমরান। সম্প্রতি চিত্রনির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত একটি বাংলালিংক এর একটি ওভিসির কাজ শেষ করেছেন। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান ইমরান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31