IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> টপ নিউজ >> করোনায় হেরে গেলেন কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম

করোনায় হেরে গেলেন কোরীয় চলচ্চিত্র নির্মাতা কিম

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়ার বিতর্কিত চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক মারা গেছেন।

লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬০ বছর।

লাটভিয়ার ডকুমেন্টারি নির্মাতা ভিটালি মানস্কির বরাত দিয়ে হাসপাতালে কিমের মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে দ্য গার্ডিয়ান।

১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বোংঘোয়ায় কিম কি-দুকের জন্ম। নব্বইয়ের দশকের শুরুতে তিনি পাড়ি জমান প্যারিসে। সেখানে ফাইন আর্টসে লেখাপড়া করেন।

চিত্রনাট্যকার হিসেবে কেরিয়ার শুরু করা কিম তার ২৩ বছরের কর্মজীবনে দর্শককে উপহার দিয়েছেন একাধিক আন্তর্জাতিক মানের ছবি।

১৯৯৬ সালে প্রথম পরিচালনা ‘ক্রোকোডাইল’ থেকেই সাড়া ফেলে দিয়েছিলেন। তার পর ‘দ্য আইল’, ‘স্প্রিং, সামার, ফল, উইন্টার… অ্যান্ড স্প্রিং’, ‘সামারিটান গার্ল’, ‘পিয়েতা’, ‘ওয়ান অন ওয়ান’… প্রতিটি ছবি কালজয়ী।

রাজনীতি, সমাজ, নারী-পুরুষের সম্পর্ক সবই তার ছবিতে ভীষণ খোলামেলা।

১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিলের পুরস্কার পান কিম কি-দুক।

২০০০ সালে তার ‘দ্য আইল’ সিনেমাটি টরন্টো চলচ্চিত্র উৎসবে সমালোচকদের নজর কাড়ে। একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘রিয়েল ফিকশন’।

২০০৪ সালে সামারিটান গার্ল সিনেমার জন্য বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবং একই বছর থ্রি আয়রন সিনেমার জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পান কিম।

মাঝে কিছুদিন বাজে সময়ের মুখোমুখি হতে হয় এই পরিচালকে। প্রায় দুই বছর তিনি সিনেমা বানাতে পারছিলেন না। পরে সেই সময়ের নিজেকে নিয়েই বানিয়ে ফেলেন ডকুমেন্টারি আরিরাং। ২০১১ সালে আরিরাং কান চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পায়।

২০১২ সালে প্রথম দক্ষিণ কোরীয় সিনেমা হিসেবে কিমের পিয়েতা ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার জিতে নেয়।

তবে অনেক কোরীয় সিনেমার মত কিমের চলচ্চিত্রেও প্রাণীর প্রতি নির্মমতার দৃশ্য রয়েছে; যা বাইরের দুনিয়ায় সমালোচনার জন্ম দিয়েছে।

২০১৭ সালে এক অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠলে কিম কি-দুককে আর দক্ষিণ কোরিয়ায় প্রকাশ্যে দেখা যায়নি। পরের বছর তার বিরুদ্ধে ওই মামলা বাতিল হয়ে যায়।

এরপর বেশ কিছুদিন কাজাখস্তানে কেটেছে কিম কি-দুকের। সেখানে একটি চলচ্চিত্রও তিনি নির্মাণ করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31