IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়, মাধ্যম নয়’

‘আমার কাছে গুরুত্বপূর্ণ হলো অভিনয়, মাধ্যম নয়’

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পারসা ইভানা। মডেল ও অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে অভিনয়ের একটি শর্ট কোর্স নাচের স্কুল ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেছেন একটি নাচের কোর্সও। বর্তমানে দেশে অবস্থান করছেন তিনি। অংশ নিচ্ছেন নানা আয়োজনে। তবে অভিনয়ে খুব একটা দেখা যাচ্ছে না তাঁকে। এসব নিয়েই কথা হয় তাঁর সঙ্গে…

হঠাৎ করে যুক্তরাষ্ট্রের নাচ ও অভিনয়ের কোর্স করার কারণ কী?
কোনো কারণ নেই। মানুষের তো শেখার শেষ নেই। একজন আর্টিস্টের মৃত্যু পর্যন্ত শেখার অতৃপ্তি থাকে। তবে আমি মূলত ঘুরতে গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। সেখানে যাওয়ার পর সিদ্ধান্ত নেই ঘুরাঘুরি পাশাপাশি সময়টাও একটু শিক্ষাতেও কাজে লাগাই। সেই চিন্তা থেকেই কোর্সগুলো করা। অভিনয় করার পর মনে হয়েছে, আমি উত্তম সিদ্ধান্তই নিয়েছিলাম। এই শিক্ষা আমাকে ভেতর থেকে অনেক সমৃদ্ধ করেছে। আর আমি যেহেতু নাচের মানুষ, তাই অভিনয়ের পাশাপাশি স্টেপস অন ব্রডওয়ে-তে নাচের কোর্স করেছি। সময়টা কাজে লাগাতে কিছু স্টেজ পারফরম্যান্সেও অংশ নিয়েছিলাম। সব মিলিয়ে সময়টা উপভোগের পাশাপাশি নিজেকেও সমৃদ্ধ করেছি।

নিজকে সমৃদ্ধ করেছেন, বলছেন। তা কী ধরনের সমৃদ্ধ?
অভিনয় এমন একটা বিষয়, যা এক দিনে শেখা যায় না। এটি চর্চার বিষয়। কোর্সটা করে অভিনয়ে শৃঙ্খলা, ম্যানার, এক্সপ্রেশন, ইমোশন– এসব বিষয়ে অনেক কিছু শিখেছি। আমার শিক্ষক বলেছিলেন, ‘নিজের মতো হও, অন্য কারও মতো হতে যেও না; যা অনুভব কর, সেটা তোমার নিজের মতো করে প্রকাশ কর।’ এই কথাটা অনুভব করে চলতে পারলে দারুণ সমৃদ্ধ হওয়ার সুযোগ থাকে।

দেশে ফিরলেন। কিন্তু অভিনয়ে তো আপনাকে দেখা যাচ্ছে না…
দেশে ফেরার পর বিশ্রামের দরকার ছিল। তাই বেশ খানিকটা সময় বিশ্রামে কাটাই। এরপর কিছু ফটোশুট করেছি, তবে বড় কোনো কাজ এখনও হাতে নেই। কিছু প্রস্তাব নিয়ে কথা চলছে, ভালো কিছু হলে শিগগিরই নতুন খবর দিতে পারব। আমি চাইছি, এমন একটি কাজ দিয়ে ফিরতে, যেটা হবে আমার জন্য নতুন এক সূচনা।

দেশের জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেল পয়েন্টে আপনি ছিলেন। এটির পঞ্চম সিজন চলছে কিন্তু আপনি নেই…
চতুর্থ সিজনে আমার চরিত্রটি যেখানে শেষ হয়েছিল– (ইভার দেশের বাইরে চলে যাওয়া) সেখান থেকে যদি পরিচালক মনে করেন পরের সিজনে ফিরিয়ে আনবেন, তাহলে দেখা যেতে পারে। আমি ভাইয়ার সঙ্গে এখনও এ নিয়ে কথা হয়নি। তবে আমি না থাকলেও সিরিজে আমার উপস্থিতি আছে– চরিত্রটি নিয়ে কথা হচ্ছে, ছবি দেখানো হচ্ছে। এটা ভালো লাগারই বিষয়।

শোনা যাচ্ছে সিনেমার জন্য প্রস্তুত হচ্ছেন?
অনেকে সিনেমা করছে বলে আমাকেও করতে হবে– বিষয়টা তেমন নয়। আবার করব না, এমনও নয়। পরিচালকরা যদি কোনো গল্পে আমাকে উপযুক্ত মনে করেন, অবশ্যই কাজ করব। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ‘অভিনয়’, মাধ্যম নয়। গল্প ও চরিত্র যদি ভালো লাগে, সেটা ইউটিউব, ওটিটি বা বড় পর্দা– যেখানেই হোক, আমি অভিনয় করব। আমি সব মাধ্যমেই অভিনয় করার জন্য প্রস্তুত। পরিচালকরা আমাকে যে কোনো মাধ্যমেই ভাবতে পারেন। আমাদের দেশে এখন দারুণ দারুণ সিনেমা নির্মিত হচ্ছে। সিনেমার গল্পগুলো মানুষ গ্রহণ করছেন। আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ ব্যবসা করছে সিনেমাগুলো। ব্যাটে-বলে মিলে গেলে সিনেমাতেও দেখা যেতেই পারে। তবে সেটি হলে সবাই আনুষ্ঠানিকভাবেই জানবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31