IMG-LOGO

শুক্রবার, ২৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপনসিরাজগঞ্জে নারী পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতা ভিক্তিক স্থানীয় সরকার নির্বাচন আলোচনা সভা‘স্থানীয় সরকার নির্বাচন জানুয়ারিতে হতে পারে’‘সরকার কথা না শুনলে রাজপথেই ফয়সালা’দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুল আরও ৪ দিনের রিমান্ডেসিরাজগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ‘চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত’তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা
Home >> বিনোদন >> সানি লিওনের অনুষ্ঠান বাতিল!

সানি লিওনের অনুষ্ঠান বাতিল!

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : বছরের শুরুটা জমকালোভাবে উদযাপন করার পরিকল্পনা করেছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ পেল না। ভারতের মথুরার এক পানশালায় নববর্ষের রাতে অনুষ্ঠানের অনুমতি থাকা সত্ত্বেও হঠাৎই বিতর্কের মুখে পড়লেন তিনি।

মথুরার স্থানীয় কিছু সাধু দাবি তুলেছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র শহরটি ‘কালিমালিপ্ত’ হতে পারে। তারা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি লিখে সানি লিওনের অনুষ্ঠান বাতিল ও আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সানি লিওন নিজে ভিডিও বার্তায় বলেছেন, ‌‘আমি মথুরায় অনুষ্ঠান করার জন্য মুখিয়ে আছি। সেখানে সকলের সঙ্গে দেখা হবে, আনন্দ উদযাপন করব। আশা করি এই রাতটি স্মরণীয় হয়ে থাকবে।’

তবে স্থানীয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মথুরা একটি পবিত্র স্থান। সারা পৃথিবী থেকে পুণ্যার্থীরা এখানে আসেন। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে এই পুণ্যভূমির সুনাম নষ্ট করার চেষ্টা করছেন। এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত পৌঁছে দেয়। শহরকে অপবিত্র করার চেষ্টা চলছে।’

চিঠিতে আরও বলা হয়েছে, ভক্ত ও ধর্মপ্রাণরা এখানে ভজন-কীর্তন ও পুজোপাঠের জন্য আসে, এমন পরিস্থিতিতে এই অনুষ্ঠান তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এর ফলে সানি লিওনের অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে।

বছরের শুরুতে বিতর্কে ঘেরা এই ঘটনা এখনো সামাজিক ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031