IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> বিনোদন >> নতুন বছরের নতুন রূপে এলেন প্রভাস-তৃপ্তি

নতুন বছরের নতুন রূপে এলেন প্রভাস-তৃপ্তি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন বছরের প্রথম প্রহরেই দর্শকদের কাঁপিয়ে দিলেন আলোচিত নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা। বহুল প্রতীক্ষিত তার নতুন সিনেমা ‘স্পিরিট’র প্রথম ঝলক প্রকাশ পেয়েছে মধ্যরাতে। পোস্টারে একেবারেই ভিন্ন, রুক্ষ ও রহস্যময় রূপে ধরা দিয়েছেন প্রভাস ও তৃপ্তি দিমরি।

এর আগেও সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘অ্যানিম্যাল’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নতুন বছরের ঠিক প্রথম মুহূর্তে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার ‘স্পিরিট’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করলেন তিনি।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, প্রভাসের পিঠজুড়ে গভীর ক্ষতচিহ্ন, সেলাই করা ব্যান্ডেজে মোড়া শরীর। লম্বা চুল, ঘন দাড়ি আর গোঁফে এক ভয়ংকর ব্যক্তিত্ব ফুটে উঠেছে তার। এক হাতে মদের গ্লাস, অন্য হাত কোমরে রেখে চোখেমুখে আগ্রাসী দৃঢ়তা।

অন্যদিকে, ধূসর রঙের শাড়িতে শান্ত অথচ রহস্যময় উপস্থিতি তৃপ্তি দিমরির। প্রভাসের সিগারেটে আগুন জ্বালাতে দেখা যায় তাকে। পুরো দৃশ্যজুড়ে এক ধরনের অস্বস্তিকর নীরবতা ও ভয়ানক আবহ তৈরি হয়েছে।

পোস্টার শেয়ার করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লেখেন, ‘ভারতীয় সিনেমা, এমন এক নায়কের সাক্ষী হও যার অস্তিত্ব আগে কখনও দেখোনি। নতুন বছরের শুভেচ্ছা।’

সিনেমার পক্ষ থেকেও জানানো হয়, ‘আগে যা দেখেছ, তা ভালোবেসেছ। এবার ভালোবাসো এমন কিছুকে, যার অস্তিত্ব সম্পর্কে তুমি জানতে না।’

এই সিনেমার মাধ্যমেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন প্রভাস ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রথমবার প্রভাসকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

শোনা যাচ্ছে, প্রভাস এখানে এক প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন, যিনি কোনো অজানা কারণে চাকরি হারান। তার চরিত্রটি ভয়ংকর, বিদ্রোহী ও মানসিকভাবে ক্ষতবিক্ষত।

অন্যদিকে, তৃপ্তি দিমরিকে দেখা যেতে পারে একজন চিকিৎসকের ভূমিকায়। তার সঙ্গে প্রভাসের চরিত্রের সম্পর্ক গভীর ও জটিল।

এই সিনেমায় আরও অভিনয় করছেন বিবেক ওবেরয়, প্রকাশ রাজ, কাঞ্চনা। প্রকাশ রাজকেও দেখা যাবে একজন পুলিশ সুপারের চরিত্রে।

সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্পিরিট’। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, এটি হবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সবচেয়ে অন্ধকার ও সাহসী সিনেমা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031