IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি
Home >> বিনোদন >> সিনেমাটা একটু অন্য রকম

সিনেমাটা একটু অন্য রকম

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : এখানে রাজনৈতিক আলাপ জরুরি সিনেমাটা কেমন? কেউ জানতে চাইলে এককথায় সেটা বলা মুশকিল হবে। কারণ সিনেমা জিনিসটা কেমন, তার একটা অদ্ভুত ধারণা আগে থেকেই তৈরি হয়ে আছে আমাদের এখানে। সুতরাং, বেশ সাবধানে বলতে হয় যে, সিনেমাটা একটু অন্য রকম।

সিনেমায় একজন নায়ক আছে, কিন্তু তার কিছুই করার নেই! সিনেমাজুড়ে যেহেতু তাকে দেখা গেছে, আপাতদৃষ্টিতে তিনিই ছবির নায়ক। কিন্তু ঘুরিয়ে যদি বলতে হয়, গল্পটাই ছবির নায়ক। গল্পটার পেটের ভেতর আরেকটা গল্প, সেটার পেটের ভেতর আরেকটা। এভাবে একের পর এক গল্পবলা মানুষের খপ্পরে পড়ছিলেন ছবিটার নায়ক ইমতিয়াজ বর্ষণ। সিনেমা করতে এসে তার ভাগে যেসব গল্প জোটে, তা অন্য আর দশটা গল্পের মতো নয়। যেমন, বছর পাঁচ আগে তিনিই অভিনয় করেছিরেন ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের এক অদ্ভুত ছবিতে!

‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ রাজনৈতিক সিনেমা। বানিয়েছেন আহমেদ হাসান সানি। দেখতে বসেছিলাম একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রীর সঙ্গে, তার ওপর তিনি একজন জেন-জি, জুলাই আন্দোলনের গভীর পর্যবেক্ষক। পর্দায় দেখানো গল্পের পাশাপাশি খেয়াল করছিলাম তার প্রতিক্রিয়াও। যেমন, এক জায়গায় হঠাৎ তিনি বলে উঠলেন, ‘এখানে ভাষানীর কথাও বলা দরকার ছিল!’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে গতকাল ১৬ জানুয়ারি মুক্তি পেলো ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। একটা জরুরি কথা বলে নেওয়া ভালো যে, সরকার পরিবর্তন না হলে হয়তো এই ছবি মুক্তি দেওয়া হতো না নির্মাতাদের। অন্তত পর্দায় যা দেখানো হয়েছে, তা দেখানো ছিল প্রায় অসম্ভব। অনেক জানা কথা, প্রতিষ্ঠিত সত্য উচ্চারণ যখন কঠিন হয়ে পড়েছিল, সদ্য সে রকম সময় পার করতে না করতেই এমন নির্মাণ অনেককে সাহসী করে তুলবে।

সিনেমায় অনেক রাজনৈতিক আলাপ ছিল। অজপাড়া গাঁয়ের দুজন মানুষের মুখ থেকে অমন আলাপ দর্শককে ধন্দে ফেলে দিতে পারে। যদিও রাজনীতিসচেতন ওরকম অনেক মানুষ এখনও অজপাড়া-গাঁয়ে বাস করেন। তাদের মুখ থেকেই বেরিয়ে আসে সত্য বচন – স্টেটম্যান হওয়ার সুযোগ ছিল শেখ মুজিবের! তারাই আবার বলেন সেই পরিবেশের কথা, যখন ভাষানীকে পাওয়া যায় ‘জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো’ শ্লোগানে। কীভাবে আর কার স্বার্থে দেশ ভাগ হলো, কেন ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে ব্যাখ্যা করে এসবও তাদের মুখ থেকে জানা যায়। সাগরপাড়ের ওই মানুষগুলোর মাধ্যমে নির্মাতা দর্শকদের স্মরণ করিয়ে দেন, ১৯৭৪ সালের দুর্বিক্ষের কারণ অসাম্য, অন্যায্য বণ্টন। সবচেয়ে বেশি শষ্য উৎপাদিত হওয়ার পরও তাই সবচেয়ে ভয়াবহ দুর্বিক্ষের ঘটনার মুখোমুখি হয়েছিল বাংলা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরও কি সেই অন্যায্যের ছায়া ছড়াতে শুরু করলো?

ছবিটা প্রথমার্ধের গতি হারায় দ্বিতীয়ার্ধে। যদিও জুলাই আন্দোলনের তরতাজা ফুটেজে সেটি হয়ে ওঠার কথা ছিল আরও শক্তিশালী। কোথায় যেন সম্পাদকের তাড়াহুড়ো, চূড়ান্ত করার আগে আরও একবার দর্শকের চোখে না দেখার ছাপ রয়েছে এই অংশে। কখন ফ্ল্যাশব্যাকে যাচ্ছে আর কখন ফিরছে, সেটা বুঝতে মনে মনে সম্পাদনা করে নিতে হয় দর্শককে। তবে প্রথম নির্মাণ হিসেবে এই সিনেমাকে দশে ছয় দেওয়া যায়। কারণ চোখের জন্য আরামদায়ক সবুজ, দৃশ্য নির্মাণের প্রবণতা, আবহসংগীতে মায়া অনেক ভ্রান্তিকে ম্লান করে দেয়। সবচেয়ে বড় কথা গল্প, গল্পের ভেতর গল্প, গল্পের গায়ে গল্প ছবিটিকে স্বপ্নদৃশ্যের মতো করে রেখেছে।

সিনেমা শেষ হলো। দুজন দর্শকের সঙ্গে নিজের অভিজ্ঞতা মিলিয়ে নিতে ইচ্ছে হলো। পাশে বসা জেন-জি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী বললেন, সদ্যবিদায়ী জুলাই আন্দোলন এখনও মানুষের মুখস্ত। ছবিতে ঘটনা পরম্পরায় গোলযোগ রয়েছে। দ্বিতীয়ার্ধ আরও উপভোগ্য হতে পারতো, কেন হয়নি তা তিনি বললেন না। তবে প্রথমার্ধের অনেক তথ্য, সত্য, যুক্তি তাকে চমৎকৃত করেছে।

একজন সিনেসাংবাদিকে জিজ্ঞেস করি, কেমন দেখলেন? তিনিও দ্বিতীয়ার্ধ নিয়ে হতাশার কথা জানালেন। প্রথম ছবি হিসেবে গ্রেস মার্ক দেওয়া যায় কি না জানতে চাইলে তিনি বললেন, ‘নির্মাতা পেটে ক্ষুধা নিয়ে ছবি বানিয়েছেন দর্শক কি তা মানবেন?’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031