IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> তানোরের সাবেক মেয়র মিজানের জামিন

ভাইরাল ফেসবুক

তানোরের সাবেক মেয়র মিজানের জামিন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান জামিন পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাধু বাদ জানিয়ে ব্যাপক ভাইরাল হয়েছেন।

গত রোববার ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন পান সাবেক মেয়র মিজানসহ আটক নেতা কর্মীরা। গত ২৭ জুলাই দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এক বাসভবন থেকে মেয়র মিজানসহ বেশকিছু নেতাদের কোন কারণ ছাড়াই ডিবি পুলিশ আটক করেন। পরদিন ২৮ জুলাই নয়াপল্টনে বিএনপির মহা সমাবেশ অনুষ্ঠিত হয়। গায়েবি মামলায় গ্রেপ্তারের ধারাবাহিকতায় সাবেক মেয়রসহ কেন্দ্রীয় নেতা রাজশাহী মহানগর বিএনপির সাবেক সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা যুবদল নেতা উজ্জল এবং তানোর উপজেলার পাঁচন্দর ইউপি যুবদল নেতা লুৎফা রহমান এবং পারিলা ইউপি যুবদল সভাপতি রানা শেখকে কোন ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আটক করেন। দশ দিন কারাভোগের পর জামিন পেলেন।

তানোর পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুর মোল্লা জানান, গত জুলাই মাসের ২৮ তারিখ শুক্রবার বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক সাবেক রাজশাহী মহানগর বিএনপির সম্পাদক শফিকুল হক মিলন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক উজ্জল, পাঁচন্দর ইউপি যুবদলের সভাপতি লুৎফর রহমান ও পারিলা ইউপি যুবদলের সভাপতি রানা শেখ, সমাবেশের আগের দিন ঢাকায় যান। গিয়ে তারা ধানমন্ডির এক বাসায় উঠেন। সেখান থেকে ডিবি পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে আটক করেন। তাদের বিরুদ্ধে কোন মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা ছিলনা তারপরও আওয়ামী পুলিশ লীগ ক্ষমতার জোরে গ্রেপ্তার করেন। তারা দশদিন ঢাকার কেরানীগঞ্জ কারাগারে ছিলেন। গত রোববারে জামিন পেয়ে সোমবার বেলা ১২ টার দিকে মুক্ত হন। বিশেষ করে বর্তমান সরকার সাবেক মেয়র মিজানের বিরুদ্ধে কত মামলা দিয়েছে বলায় যাবে না। তাদের আটক করে ৫৪ ধারায় কারাগারে প্রেরণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান জানান, সাবেক মেয়র মিজান তানোর উপজেলা বিএনপির আইকন ও তরুন প্রজন্মের অহংকার। জেল জুলুম করে মিজানসহ বিএনপির কোন নেতাকর্মীকে দমাতে পারবেনা সরকার। এক দফার আন্দোলন শুরু হয়েছে দাবি পুরুন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিরোধী দের সভা সমাবেশে ভয় পান। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি কোনভাবেই নির্বাচনে যাবে না। সেটা সরকার বুঝতে পেরে অকারণে মিজানসহ নেতাদের আটক করেন। অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তানোর থেকে ঢাকার সমাবেশে গেলেও কোন কিছুই হয়না। আর আমাদের নেতারা গেলেই আটক হতে হয়। সরকার যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক জনগণ কাকে চায়। সরকারের এত কিশের ভয়। উন্নয়নের নামে সকল দিক থেকে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। রোববার থেকে ফেসবুকে জামিনের বিষয়টি ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে পড়েছেন মিজানুর রহমান মিজান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31