IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাড়িবহরে পুলিশের বাধা পেয়ে সড়কে বসে পড়লেন এনসিপি নেতারাঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রফিকুল ইসলাম জামাল এমপিবাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলা হয়েছে-আবু সাইদ চাঁদ এমপিফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগমহাদেবপুরে বাসের ধাক্কায় প্রাণগেল মোটরসাইকেল আরোহীরধামইরহাটে মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তারের পড়ালেখায় প্রধান বাধা দরিদ্রতাধামইরহাট সফরে সংরক্ষিত নারী এমপি আন্না মিনজ-দলীয় ও প্রশাসনে পৃথক মত বিনিময়মান্দায় বৃত্তিপ্রাপ্ত ৯১ শিক্ষার্থীকে সংবর্ধনাপোরশায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুমান্দায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘিরে নানা প্রশ্নবাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশাপুঠিয়ায় রাস্তা ও কবরস্থানে উদ্বোধন করলেন নজরুল ইসলাম এমপিজর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানেরব্যারিস্টার মোশাররফ হোছাইন সিআইডি প্রধানের দায়িত্ব নিলেনইরাকে ইরানপন্থি গোষ্ঠীর ওপর সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ৮
Home >> রাজনীতি >> দেশ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত, ত্যাগীদের মূল্যায়ন হবে শোক সভায় : আসাদ

দেশ গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত, ত্যাগীদের মূল্যায়ন হবে শোক সভায় : আসাদ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : দেশ গভীর ষড়যন্ত্রে লিপ্ত, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গকন্যা শেখ হাসিনা। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী। লুটেরাদের কোন জায়গা হবে না। কোন বিতর্কিত ব্যাক্তিকে মনোনয়ন দিবে না বলে আমার মনে হয়। এখানকার এমপি আমার সমালোচনা করে বলেন আমি নাকি বহিরাগত। আমার জন্মস্থান পবার ভুগরোল গ্রামে। পুরো আগস্ট মাস শোকের মাস, আমি কারো কথার জবাব দিতে চায় না। আমি তো সেই আসাদ মহান মুজিবের আদর্শের নিবেদিত প্রান। বন্ধুকের নলের সামনে দাড়িয়ে মিছিল করা মানুষ। যে সময় রেডিও টিভি কিংবা পত্রিকায় মহান মুজিবের নাম নিলে সে সব বন্ধ করা হয়েছিল ওই সময় পুলিশের সামনে মিছিল করা আসাদ। প্রধানমন্ত্রীর পক্ষে থাকবেন তার জন্য দোয়া করবেন এবং মহান মুজিবের আদর্শ লালন পালন করে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। সবাই কে এক কাতারে আসতে হবে। আমি আসাদ উড়ে আসেনি, রাজাকার পিচ কমিটির লোকজন আওয়ামী লীগের মুল শক্তি তৃনমুল কে মূল্যায়ন করে না। দেশরত্নের কাছে সব কিছুই রয়েছে।

সোমবার (২৮ আগস্ট) রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়নের জাতীয় শ্রমিক লীগ ও কৃষকলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

ঘাষিগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলগমীর হোসেন ডালিম ও ইউপি শ্রমিক লীগ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান বকুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, তানোর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান, মোহনপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক মেহবুব হোসেন রাসেল, জেলা যুবলীগের সহ সভাপতি আলমগীর হোসেন রঞ্জু, জাতীয় শ্রমিক লীগ মোহনপুর শাখার সভাপতি মজিবুর রহমান, মোহনপুর উপজেলার কৃষক লীগ সভাপতি জমসেদ আলী, শ্রমিক লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, মহিলা নেত্রী হাবিবা খাতুন প্রমুখ।

বক্তারা আরও বলেন, কেশরহাট কলেজের নিয়োগ বানিজ্যের কারনে কলেজ কমিটির অন্য সদস্যারা অনস্থা প্রকাশ করেন সালামের বিরুদ্ধে, সে একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েও কিভাবে সে কমিটিতে থাকেন। শ্যালক এমপি হয়ে কৃষক দের শোষন করেছেন আর দোলাভাই এডভোকেট আব্দুস সালাম প্রায় স্কুলে বেপরোয়া নিয়োগ বানিজ্য করার কারণে উপজেলার আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই ক্ষোভে ভাসছে। আগামী নির্বাচনে আমরা ক্লীন ইমেজের প্রার্থী চায় বলে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে অনুরোধ জানান বক্তারা।

এসময় হাজার হাজার তৃনমুলের নেতাকর্মী থেকে শুরু করে আপামর জনতারাও উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ