IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> মোহনপুরে ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোহনপুরে ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২৯শে মে বুধবার তৃতীয় ধাপে রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদে ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামূল হক এর নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়।

রোববার ২৬ মে সকালে এই ইশতেহার ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এনামূল হক।

আলহাজ্ব এনামূল হক নির্বাচনী ইশতেহারে বলেন, মোহনপুর উপজেলাকে মাদকমুক্ত, দূর্নীতি মুক্ত এবং ভবিষ্যত প্রজন্মের জন্য উন্নত ও স্মাট গড়ার অঙ্গীকার করছি। এছাড়াও বাল্যবিবাহ রোধ, বিসিক ও সরকারী দপ্তরের সাথে যোগাযোগ করে কৃষি ভিত্তিক ক্ষুদ্র শিল্প স্হাপনে তরুন প্রজন্মের জন্য কর্মসংস্হানের ব্যবস্থা করা, দখল মুক্ত, চাঁদাবাজ মুক্ত করে বাসযোগ্য শান্তির লক্ষে তিনি কাজ করে যাবেন।

কলেজ-স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য রাজশাহী কলেজ ও বিশ্ববিদ্যালয় পরিবহন সেলে যোগাযোগ পূর্বক কেশরহাট পৌরসভা পর্যন্ত ব্যবস্হা গ্রহন করা, মোহনপুর উপজেলাকে কল্যানধর্মী জবাবদিহিতা এবং জনকল্যাণ মূলক মানবিক উপজেলা হিসাবে প্রতিষ্ঠা করা হবে বলে অঙ্গীকার করেন তিনি এবং স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ সকল উন্নয়ন মূখী কাজ করার জন্য বদ্ধপরিকর ঘোড়া মার্কা প্রতীক চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এনামূল হক।

এছাড়াও তিনি আরও বলেন, এবারে নির্বাচন হবে অবাদ, সৃষ্ঠ, নিরপেক্ষ।

আমি আশাকরি জনসাধারণ আমাকে চেয়ারম্যান পদের জন্য ঘোড়া মার্কা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, মৌগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ, যুবলীগ নেতা বেলাল হোসেন, বাকশিমইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল মাস্টার, সুরঞ্জিত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, জাহাঙ্গীর আলম মিলন মাস্টার, সাইফুল ইসলাম, আহসান হাবীব রনি প্রমুখ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31