IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> পবায় ডাবলু ও মোহনপুরে বকুল বিজয়ী

পবায় ডাবলু ও মোহনপুরে বকুল বিজয়ী

পবায় ডাবলু ও মোহনপুরে বকুলের বিজয়ী

ধূমকেতু প্রতিবেদক : উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল চারটা পর্যন্ত। দুই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। ফলাফলে দেখা গেছে পবায় ফারুক হোসেন ডাবলু ও মোহনপুরে আফজাল হোসেন বকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর পবা উপজেলায় মোট ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফারুক হোসেন ডাবলু আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এমদাদুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৫২৯ ভোট। এছাড়াও ওয়াজেদ আলী খান মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৫২২ ভোট, ডেভিড রিচার্ড মুর্মু হেলিকাপ্টার প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ২৭৫ ভোট, আব্দুর রশিদ দোয়াত-কলম প্রতিক নিয়ে পেয়েছেন ২হাজার ১২৩ ভোট ও সাইফুল বারি কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৭ ভোট।

পবা উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ফরিদুল ইসলাম টিউবওয়েল প্রতিক নিয়ে ১৭ হাজার ৩৫৯ ভোট পেয়ে বেসরকারীবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কামরুজ্জামান টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৮৭৬ ভোট।

এছাড়াও আসাদুজ্জামান আসাদ চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৭৯ ভোট, নাজমুল ইসলাম তালা প্রতিক নিয়ে পেয়েছেন ৭হাজার ২৬১ ভোট, রফিকুল ইসলাম উড়োহাজাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৬হাজার ৩৪৮ ভোট, শহিদুল ইসলাম বই প্রতিক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৮৭৫ ভোট সরওয়ার আলম গ্যাস সিলিন্ডার প্রতিক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৪৯৭ ভোট ও প্রদীপ কুমার সাহা মাইক প্রতিক নিয়ে পেয়েছেন ১১হাজার ১৯৩ ভোট।

এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে তরুণ প্রার্থী পপি খাতুন বৈদ্যুতিক পাখা প্রতিক নিয়ে ২৪ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চেন বানু হাঁস প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ১৮ ভোট। এছাড়াও হাসিনা খাতুন ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৫৪৫ ভোট ও আরজিয়া বেগম কলস প্রতিক নিয়ে পেয়েছেন ২০ হাজার ১৯৬ ভোট।

মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আফজাল হোসেন আনারস প্রতিক নিয়ে ৩১ হাজার ১১৬ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আল মোমিন শাহ কাপ-পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ২৯৭ ভোট। এছাড়াও এনামুল হক ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩২৭ ভোট, মেহবুব হাসান রাসেল দোয়াত-কলাম প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৫৮ ভোট ও আলমগীর মোরশেদ মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ১হাজার ৬৫১ ভোট।

এদিকে মোহনপুর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হাবিবা বেগম পদ্মাফুল প্রতিক নিয়ে ৪২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডলি আক্তার ফুটবল প্রতিক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৩১৪ ভোট। এছাড়াও পলিরানি সেলাই মেশিন প্রতিক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৩১ ভোট, রাবিয়া খাতুন কলস প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৮৬৪ ভোট ও সানজিদা রহমান প্রজাপতি প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৯৮ ভোট।

অপরদিকে মোহনপুরে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে বিন বেল্লাহ টিউবওয়েল প্রতিক নিয়ে ৩০ হাজার ৩৫৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাবিবুর রহমান তালা প্রতিক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ১৭৬ ভোট। এছাড়াও কবির হাসান চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৪৭২ ভোট, আব্দুর রউফ টিয়া প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৪৩৮ ভোট ও মশিউর রহমান উড়োহাজাজ প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৭৪ ভোট।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31