IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী
Home >> রাজনীতি >> জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : লিটন

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : লিটন

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (১৭ জুলাই) বিকেল ৬টায় সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এরআগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটাবিরোধী আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিএনপি-জামায়াত-ছাত্রশিবির-ছাত্রদল। শিক্ষার্থীদের বিপদগামী করে যারা দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে সরকার পতন করতে চায়, তারা কি অতীতের কথা ভুলে গেছে?। অতীতেও জামায়াত-বিএনপি চক্রের আন্দোলন সফল হয়নি, এবারো হবে না। তারা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

তিনি বলেন, লন্ডন থেকে তারেক জিয়া প্রথম দিনই কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে লন্ডনে বসে থেকে বড়বড় কথা বলে, আমরা বহুবার তাকে বলেছি, দেশে এসে আন্দোলনে নেতৃত্ব দেন, যদি মানুষ মেনে নেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনি লন্ডনে বসে থেকে ওহি নাজিল করবেন, বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজ, সাধারণ মানুষ নেচে উঠবে, এতো বোকা তাদেরকে ভাবার দরকার নেই।

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : লিটন

তিনি আরও বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করেন। সরকারি দল হিসেবে আমাদের কর্তব্য আপনাদের নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা দেওয়ার জন্যেই আমরা রাজপথে আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবেন। আমরাও রাজশাহীবাসীর পাশে আছি। জনগণের জানমাল নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেই অশুভ তৎপরতা হতে দেবো না, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

মেয়র বলেন, যারা ভূবনমোহন পার্কের পাশ থেকে বেরিয়ে এসে জিরোপয়েন্ট হয়ে সোনাদীঘির দিকে চলে গেছেন, আমি আপনাদের বলছি, যা করেছেন, সেই ঘোরাঘুরি, সুড়সুড়ি চুলকানি আর দিয়েন না, আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিলে সেই ধাওয়া আপনারা রক্ষা করতে পারবেন না। সেটা অতীতে বহুবার প্রমানিত হয়েছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের মোকাবেলা করা হবে। আমরা অরাজকতা সৃষ্টিকারীদের দমন করতে চাই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31