IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আমাদের পথ দেখায় কুরআন’

‘আমাদের পথ দেখায় কুরআন’

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মীদের নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এইচএম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ছাত্রশিবিরের আমান উল্লাহ আমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, যেভাবে আমাদেরকে জুলুম-নির্যাতনের আগ্রাসন চালিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আমাদের বিশ্বাসকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আমাদের মূল্যবোধকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, আমাদের নীতি-নৈতিকতার চর্চার জায়গাগুলো বিগত দুঃশাসনে লঙ্ঘিত হয়েছে। আমরা যদি কুরআনের শিক্ষা থেকে দূরে চলে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। রাসুলের (সা.) সেই হাদিস মনে রাখতে হবে, যদি তোমরা দুইটি জিনিসকে আঁকড়ে ধরো- একটি হলো আল্লাহর কিতাব ও রাসুলের হাদিস, তবে তোমরা কোনো দিন পথভোলা হবে না। অর্থাৎ এর মাধ্যমে হেদায়েত এবং নসিহার পথ প্রদর্শিত হবে। কাজেই আমাদেরকে পথ দেখায় কুরআন, আমার পথ প্রদর্শক কুরআন।আমাদের দায়িত্ব হলো- কুরআন অধ্যায়ন করা, কুরআন তিলাওয়াত করা। যাদের কুরআন তিলাওয়াতে সমস্যা আছে এই সমস্যা সমাধান করা।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ২০০৯ সালে চোখের সামনে পিলখানায় এদেশের সূর্য সন্তানদের নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা দেখেছি শাপলা চত্বরে নিরীহ ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা যদি দক্ষ এবং যোগ্য হয়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে না পারি তাহলে এই পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যা, ব্যাংক কেলেঙ্কারি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা ধ্বংস, কালচারাল ধ্বংস করে দেওয়া হবে এবং আমরা এর সমাধান খুঁজে পাব না। আজকের যারা কর্মীরা তারাই সেই ভূমিকা রাখবে, সেই আহ্বান রইল আপনাদের প্রতি।

প্রধান বক্তা ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখা সেক্রেটারি ড. রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদিক আব্দুল্লাহসহ অন্যান্য নেতারা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31