IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘ভারতের আচরণ বিগ ব্রাদারসুলভ’

‘ভারতের আচরণ বিগ ব্রাদারসুলভ’

ধূমকেতু নিউজ ডেস্ক : শেখ হাসিনাকে আশ্রয়ের প্রসঙ্গে ভারত আচরণ বিগ ব্রাদারসুলভ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পতিত স্বৈরাচার কিন্তু বসে নেই। পতিত স্বৈরাচার যেখানে আশ্রয় প্রশ্রয় পাচ্ছেন তারাও কিন্তু তার পক্ষে অবস্থান নিচ্ছেন। ভারতের হাইকমিশনার বলেছেন যে, শেখ হাসিনা ভারতে আছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পণ চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা তো কূটনৈতিক আলোচনার মাধ্যমে তার বিষয়টি চলে আসতে পারে। শেখ হাসিনাকে আশ্রয় দেয়া মানে খুনি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেয়া। ভারতীয় হাইকমিশন থেকে যে বক্তব্য তাতে ফুটে উঠেছে সেটি বিগ ব্রাদারসুলভ।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা রজতজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জিয়ার মাজারে জিয়ারত করেন নেতৃবৃন্দ।

রিজভী বলেন, আমরা এখনও স্বৈরাচারের হিংস্র থাবা থেকে বিমুক্ত হতে পারছি না। বৃহস্পতিবার হঠাৎ সারাদেশে ৫০/৬০ জেলায় বিদ্যুৎ শাটডাউন করা হলো? এরা কারা? আমরা বলেছি দোসসরার কিন্তু এখনো আছে। এরা অন্তর্ঘাত করবে। আরইবি বা পল্লী বিদ্যুৎ সংস্থা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। গ্রামে গঞ্জে আলো ছড়িয়ে দেয়া এবং চাষবাসের জন্য তথা গোটা জাতিকে আলোকিত করার জন্য এটি গঠিত হয়েছিলো। সেজন্যই শেখ হাসিনার সময় থেকেই এই সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কারণ তারা এই নামটি রাখতে চাননা। অন্য কোনো নাম দিতে চায় যা গভীর ষড়যন্ত্রের অংশ। এ বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নেয়া গেলে বিদ্যুৎ শাটডাউন করতোনা। এটা তো নাশকতা।

‘দাবি দাওয়া থাকলে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারতো! তাহলে শেখ হাসিনার সময় বন্ধ করেনি কেনো? কারণ তারা পতিত স্বৈরাচারের প্রেতাত্মা। এরা ভৌতিক অস্তিত্ব নিয়ে ভেতরে ঢুকে আছে। আমি এ ঘটনায় তীব্র নিন্দা জানাই।’

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31