IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রী
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আবারো ছুটি ঘোষণা করতে হবে-দুলু

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আবারো ছুটি ঘোষণা করতে হবে-দুলু

ধূমকেতু প্রতিবেদক,নাটোর : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহী জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিল। এর পর দেশে ৭ নভেম্বর ছুটি ছিল শেখ হাসিনার অবৈধ সরকার ক্ষমতায় এসে সেই ছুটি বাতিল করেছে। আওয়ামী লীগের পতনের পর এখন ৭ নভেম্বরের ছুটি পুনরায় চালু করা সময়ের দাবী। দুলু বলেন, আওয়ামী লীগের করা চারটি নির্বাচনই অবৈধ। সুষ্ঠ‚ নির্বাচন হলে তাদের সাবেক এমপিরা মেম্বার এবং মন্ত্রীরা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না। তাই আওয়ামী লীগ সরকারের করা অবৈধ চারটি নির্বাচনই বাতিল করতে হবে যেন সেই আমলের কেউ ভবিষ্যতে নিজেদের সাবেক এমপি মন্ত্রী পরিচয় দিতে না পারে।

তিনি আরও বলেন, গত ১৬বছর শেখ হাসিনা ও তার দল সারা দেশে হত্যাখুনে নিজের হাত রক্তে রঞ্জিত করেছে। এখনো তাই স্বভাব সুলভ ভাবে পাশের দেশে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে দেশে প্রবেশের দুঃস্বপ্ন দেখছে। অবিলম্বে শেখ হাসিনার গণহত্যাসহ সকল মামলার বিচার শুরু করতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাজুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল ও সিনিয়র সহ-সভাপতি খন্দকার আফজাল হোসেন প্রমুখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। দুলু বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার গত ১৫ বছরে তার নিয়োগ দেয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যহত রয়েছে। মাঝে মাঝেই তারা গার্মেন্ট সেক্টরে অরাজকতা সৃষ্টি করে অন্তবর্তী সরকারকে ব্যর্থ প্রমানের যে অপচেষ্টা করছে তা শক্ত হাতে রুখে দিতে হবে। দেশের আপামর ছাত্র-জনতাকেও পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিষয়ে সর্বদা সজাগ থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31