IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতার
Home >> রাজনীতি >> ‘বিএনপির আন্দোলন এখন পত্রিকা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ’

‘বিএনপির আন্দোলন এখন পত্রিকা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ’

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন ইতোমধ্যেই তাদের নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যু নেই। নেই বস্তুগত পরিস্থিতি। এ নিয়ে বিএনপি নেতারাও বিভ্রান্ত। তারা একবার বলে আন্দোলনের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, আবার বলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। কখনও বলে নির্বাচন কমিশন, কখনও আগাম নির্বাচন, আবার কখনও সরকার পরিবর্তন। আন্দোলন-সংগ্রামের লক্ষ্য নির্ধারণেই বিএনপি চরম ব্যর্থ। আর আন্দোলনতো সুদূর পরাহত।’

তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভোটের দিন জণগণকে কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তারা নিজেরাই কেন্দ্রে যায় না।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ভোটে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে। জনগণ এখন বুঝে গেছে বিএনপির অক্ষমতা আর দ্বিচারিতা। নিকটবর্তী ও দূরদর্শী লক্ষ্যহীন রাজনীতি আর সিদ্ধান্তহীনতা বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে চলেছে।’

দেশে গণতন্ত্র নেই বিএনপি মহাসচিবের এই অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, দেশে যদি গণতন্ত্র না থাকে, মত প্রকাশে বাধা থাকে তাহলে প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন কী করে?’ বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ, দায়িত্বহীন এবং লক্ষ্যহীন দলের উদাহরণ একমাত্র বিএনপিই।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930